Thursday, May 14, 2026

মহার্ঘ্য বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিট, দাম ১লক্ষ ২৭হাজার টাকা

Date:

Share post:

জমে উঠেছে কাতার বিশ্বকাপ (Qatar World Cup)। ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, জার্মানির, ফ্রান্স, পর্তুগালের মতো শক্তিশালী দলগুলি ইতিমধ্যেই নক-আউট পর্বে পৌঁছে গিয়েছে। প্রতিটি ম্যাচে টিকিটের(WC fticket) চাহিদা তুঙ্গে।

আগামী ১৮ ডিসেম্বর ফাইনাল। বিশ্বকাপ ফাইনালের টিকিট এবার অতি মহার্ঘ্য। এই ম্যাচের এক একটি টিকিট দাম ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ২৭ হাজার টাকা। ভালো জায়গায় বসে ফাইনাল দেখতে হলে ফুটবলপ্রেমীদের গুনতে হবে ১ লক্ষ ২৭ হাজার টাকা। চার বছর আগের রাশিয়া বিশ্বকাপের থেকে এবার যা প্রায় ৪০ শতাংশ বেশি।

প্রসঙ্গত, দোহার লুসেইল স্টেডিয়ামে গত ২৬ নভেম্বর আর্জেন্তিনা-মেক্সিকো ম্যাচে রেকর্ড সংখ্যক (৮৮,৯৬৬) ভিড় হয়েছিল। আয়োজকদের আশা ১৮ ডিসেম্বর ফাইনালে সেই রেকর্ডও ভেঙে যাবে। ফাইনালে ক্যাটাগরি-২ কিংবা ক্যাটাগরি-৩ টিকিটের দামও কম নয়। এই দুই ক্যাটাগরির
টিকিট পেতে হলে ফুটবলপ্রেমীদের ভারতীয় মুদ্রায় যথাক্রমে ৭৯ হাজার টাকা ও ৪৮ হাজার টাকা খরচ করতে হবে। তবে কাতারের নাগরিকরা পাচ্ছেন বিশেষ ছাড়। তাদের জন্য টিকিটের মূল্য নির্ধারিত হয়েছে মাত্র ১৬ হাজার টাকা।

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...