Thursday, May 21, 2026

ক‍্যামেরুন ম‍্যাচে দল বদল, রিজার্ভ বেঞ্চের শক্তি পরখ করতে চান তিতে

Date:

Share post:

শুক্রবার রাতে গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ ক‍্যামেরুন। ইতিমধ্যেই শেষ ষোলাতে পৌঁছে গিয়েছে সেলেকাওরা। তাই গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে নিজের রিজার্ভ বেঞ্চের শক্তি পরখ করে নেওয়ার জন্য শুক্রবারের ম্যাচটাকেই বেছে নিচ্ছেন ব্রাজিলীয় কোচ তিতে।

চোটের কারণে গ্রুপ পর্বের দুই ম‍্যাচে খেলতে পারেনি নেইমার। চোটের পাশাপাশি হালকা জ্বরও হয় ব্রাজিলিও তারকার। এখন খবর শুধু নেইমার নয়, অসুস্থ আলেক্স সান্দ্রো, অ্যান্টোনি ডস স্যান্টোস, অ্যালিসন বেকার, লুকাস পাকুয়েতা, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা-সহ একাধিক ফুটবলার। কারও হালকা জ্বর ও গায়ে ব্যথা রয়েছে তাদের।

তবে দলে এত সমস্যা থাকলেও ঘাবড়াচ্ছেন না তিতে। বরং নকআউট নিশ্চিত করে ফেলার পর, নিজের রিজার্ভ বেঞ্চের শক্তি পরখ করে নেওয়ার জন্য শুক্রবারের ম্যাচটাকেই বেছে নিচ্ছেন ব্রাজিলীয় কোচ। ব্রাজিলের নামী পত্রিকা ‘ও গ্লোবো’-র রিপোর্ট, ক্যামেরুনের বিরুদ্ধে রিচার্লিসনের বদলে শুরু করবেন গ্যাব্রিয়েল জেসুস। বিশ্রাম দেওয়া হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনহাকেও। তাঁদের পরিবর্তে দুই উইংয়ে খেলবেন গ্যাব্রিয়েল মার্তিনেলি এবং অ্যান্টনি। এছাড়া মাঝমাঠে কাসিমিরোর জায়গায় আসবেন ফাবিনহো।

ব্রাজিলের রক্ষণেও আমূল পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। নিয়মিত দুই সেন্ট্রাল ডিফেন্ডার থিয়াগো সিলভা ও মারকুইনহোসের বদলে শুরু করতে পারেন এদের মিলিতাও এবং ব্রেমের। শুধু তাই নয়, চলতি বিশ্বকাপে প্রথমবার খেলবেন দানি আলভেজও। লেফট ব্যাকে সান্দ্রোর জায়গায় অ্যালেক্স তেলেস। তবে দলে বড় পরিবর্তন করলেও, সেলেকাওরা কিন্তু ক্যামেরুনকে হালকাভাবে নিচ্ছে না।

আরও পড়ুন:আজ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম‍্যাচে নামছে জার্মানি, জিততেই হবে মুলারদের

 

 

Related articles

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...

ফেডারেশনের বিরুদ্ধে কলাকুশলীদের অভিযোগ শুনলেন রুদ্রনীল, ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গে চোখ ছলছল পরমব্রতর

রাজ্যে সরকার বদলাতেই টলিপাড়ার ভোলবদল। এতদিন ধরে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এবার বাইরে আসতে শুরু করেছে। বিধায়ক...

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...