Friday, June 26, 2026

এনামুল হককে জেরা করতেই দিল্লি পৌঁছল সিআইডি

Date:

Share post:

গরু পাচার (Cow Smuggling Case) মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি তদন্তভার রয়েছে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডির (CID) হাতেও। একদিকে এই মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে(Anubrata Mondal) দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED), অন্যদিকে তিহার জেলে বন্দি অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী এনামুল হক (Enamul Haque)। এবার তাঁকে জেরা করার জন্য দিল্লি পৌঁছল সিআইডির (CID) বিশেষ দল।

মূলত মুর্শিদাবাদে (Murshidabad) গরু পাচারের যে অভিযোগ উঠেছিল সেটা নিয়ে তদন্ত করছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা। ওই জেলায় এক স্বেচ্ছাসেবী সংস্থার করা অভিযোগের ভিত্তিতেই তদন্তে শুরু হয়েছিল। অভিযোগ ওঠে, এনামুল (Enamul Haque) গ্রেফতার হওয়ার পরও তাঁর কোম্পানি চালু ছিল, চালাচ্ছিলেন তাঁর ভাগ্নেরা। শুধু তাই নয়, ভাগ্নেরা ওই কোম্পানির নামে গরু পাচারের টাকা বিদেশে পাচার করতেন বলেও অভিযোগ উঠেছে। সেই সম্পর্কে জেরা করতেই এদিন দিল্লি পৌঁছেছেন সিআইডির গোয়েন্দারা। জঙ্গিপুর আদালতে (Jangipur Court) পেশ করা চার্জশিটে নাম রয়েছে এনামুলের ৩ ভাগ্নে-সহ মোট ৪ জনের। তিন ভাগ্নে মেদেহি হাসান, হুমায়ুন কবীর, জাহাঙ্গিরের নামে চার্জশিট দিয়েছে সিআইডি (CID) ।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...