Saturday, May 16, 2026

খেলা চলাকালীন মাঠেই বেটিং, প্রায় ৮৫০০ টাকার বাজি জিতলেন মেসি!

Date:

Share post:

খেলা ঘিরে বেটিংচক্র। তা নিয়ে থানা-পুলিশ, আইন-আদালত কম হয়নি। নাম জড়িয়েছে তাবড় খেলোয়াড়দেরও। তাই বলে, খেলা চলাকালীন বিশ্বের প্রথম সারির ফুটবলার বাজি লড়ছেন! তাও আবার প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে! এটাই ঘটেছে বুধবার মাঝ রাতে আর্জেন্টিনা-পোলান্ডের (Argentina- Poland) ম্যাচে। আর যাঁর দুজন বেটিং করেছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিয়োনেল মেসি (Leonel Messi) ও পোল্যান্ডের গোলরক্ষক ওজসিয়েক শেজনি।

ম্যাচ চলাকালীন এই কাণ্ডে তাঁকে ফিফা বহিষ্কার করতে পারে কি না তা নিয়ে মশকরা করেন শেজনি। কিন্তু কী নিয়ে বাজি লড়েছিলেন তাঁরা? জিতলেনই বা কীকরে?

সূত্রের খবর, প্রথমার্ধে ৩৬ মিনিটের মাথায় একটি পেনাল্টি পায় আর্জেন্টিনা। যেভাবে মেসির মুখের সামনে থেকে শেজনি বলটা সরিয়ে দেন, সেটা ফাউল বলেই মনে করেন রেফারি। পেনাল্টি হবে কি না নিশ্চিত হতে তিনি যখন দেখতে গিয়েছেন, সেই সময়ই মেসির সঙ্গে মাঠেই বাজি লড়েন পোলিশ গোলরক্ষক। বলেন, “১০০ ইউরোর অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৮৫০০ টাকা বেট- রেফারি কোনভাবেই পেনাল্টি দেবে না। কিন্তু মেসির কাছে বেট হেরে গিয়েছি।“ খেলা শেষে নিজেই জানান শেজনি।

বাজি হারলেও পেনাল্টি বাঁচান পোলিশ গোলরক্ষক। যদিও শেষ পর্যন্ত দু’টি গোল আর আকটাতে পারেননি শেজনি। ম্যাচ হারে পোলান্ড। তবে, বাজি হেরেও মেসিটে টাকা দেবেন না বলে জানিয়েছেন শেজনি। কৌতুক করে তিনি বলেন, “মেসির প্রচুর আছে। ওর ওই ১০০ ইউরোর কোনও প্রয়োজন নেই। আমি ওকে কোনও টাকা দেব না।”

তবে, মেসির পেনাল্টি বাঁচাতে ভাগ্য প্রয়োজন হয় বলে মত পোলিশ গোলরক্ষকের। এবারের বিশ্বকাপে ২টি পেনাল্টি বাঁচিয়ে ইতিমধ্যেই খবরে শেজনি।

 

 

Related articles

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...

নেতাজি ইন্ডোরে শুরু ‘এডুকেশন ইন্টারফেস ২০২৬’, কেরিয়ারের দিশা খুঁজতে ভিড় পড়ুয়াদের 

বর্তমান যুগে দাঁড়িয়ে সঠিক সময়ে সঠিক কেরিয়ার নির্বাচন করাই ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকে সহজ...

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...