Thursday, May 14, 2026

কোটিপতি ভিক্ষুকের সন্ধান মিলল লন্ডনের রাস্তায়

Date:

Share post:

লন্ডনের (London)রাস্তায় এবার খোঁজ মিলল এমন এক ভিক্ষুকের (Beggar)যাঁর নিজের ব্যাঙ্ক ব্যালেন্স কোটি টাকা (a millionaire beggar) ! বিপুল সম্পত্তির (Property) অধিকারী হওয়া সত্ত্বেও তাঁর দিন কাটে রাস্তায়। নিজের বাড়ি আছে যা তিনি ভাড়া দিয়ে দিয়েছেন। সেই ভাড়া মাসে লাখ টাকার বেশি। এত টাকা থাকা সত্ত্বেও নিয়মিত ভিক্ষা করেন তিনি, সম্প্রতি ‘দ্য ট্যাবু রুম’ (The Taboo Room) বলে একটি সংস্থার তৈরি তথ্যচিত্রে (Documentary)উঠে এসেছে বিষয়টি। এটাই ফুটপাথ নিবাসী ব্যক্তির ডমের কাহিনী।

কোটিপতি ভিক্ষুকের জীবন নিয়ে তৈরি হচ্ছে তথ্য চিত্র। পৈতৃকবাড়িটির বাজারদর ৫ কোটি টাকারও বেশি। তাহলে কেন ডমকে ফুটপাথে ভিক্ষা করতে হয়? ডম নিজের মুখেই জানিয়েছেন, এর কারণ তাঁর মা*দকাসক্তি। ১৩ বছর বয়সে প্রথম বার গাঁ*জায় আসক্ত হন তিনি। বারবার নে*শামুক্তির চেষ্টা করেও লাভ হয় নি। নিয়মিত মা*দক সেবন করেন তিনি। ডমের দাবি, মাসে প্রায় ১ লক্ষ সাতাশ হাজার টাকা ভাড়া পান তিনি। কিন্তু তার পুরোটাই চলে যায় তাঁর এই নে*শার প্রতি আসক্তির পিছনে। বাকি খরচ চালানোর জন্য রোজ ভিক্ষা করেন ডম। তাতে আয় হয় প্রায় ২৫-৩০ হাজার টাকা। তাঁর আত্মীয়রা তাঁর সঙ্গে যোগাযোগ রাখেন না। কিন্তু তিনি যে সত্যিই স্বাভাবিক জীবনে ফিরতে চান সেকথাও উল্লেখ করা হয়েছে তথ্যচিত্রে।

 

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...