Friday, May 15, 2026

ধর্মীয় স্বাধীনতার অর্থ অবাধ ধর্মান্তকরণ নয়, সুপ্রিমকোর্টে গুজরাট সরকার

Date:

Share post:

ধর্মান্তকরণ আটকাতে আইন কার্যকর করার লক্ষ্যে এবার কোমর বেঁধে নামল গুজরাট সরকার(Gujrat Govt)। আইনি বাধা সরিয়ে বিয়ের নামে ধর্মান্তকরণ আটকাতে শীর্ষ আদালতে(Supreme Court) সওয়াল করল গুজরাটের বিজেপি সরকার। আদালতে গুজরাট সরকার জানিয়েছে, ধর্মপালনের স্বাধীনতা কাউকে অবাধ ধর্মান্তকরণের স্বাধীনতা(Religian Freedom) দেয় না।

‘লাভ জেহাদ’ আটকাতে দীর্ঘদিন ধরেই সরব বিজেপি সরকার। বিজেপির অভিযোগ হিন্দু মেয়েদের ভুল বুঝিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে অনিচ্ছা সত্ত্বেও তাঁদের ধর্মবদল করাচ্ছে মুসলিম যুবকরা। এর জেরেই নয়া নিয়ম আনতে উদ্যোগী হয়েছিল সেখানকার সরকার। যেখানে বলা হয়, এবার ধর্ম বদল করে ভিন ধর্মে বিয়ে করতে হলেও সংশ্লিষ্ট জেলাশাসকের অনুমতি নিতে হবে। তিনি দুই পক্ষের মত আছে কিনা জেনে সেই বিয়ের অনুমতি দেবেন। তবে গুজরাট সরকারের এই নিয়মের স্থগিতাদেশ দেয় গুজরাট হাইকোর্ট। তবে এই স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আইনি লড়াইয়ে নামে গুজরাট সরকার। তাঁদের দাবি, তারা নতুন যে আইন এনেছে সেটাকে বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্টই। গুজরাট সরকারের দাবি, এর আগে মধ্যপ্রদেশ ধর্ম স্বতন্ত্র অধিনিয়ম এবং ওড়িশা রিলিজিয়াস অ্যাক্টকে বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট। সুতরাং, তারা যে নতুন আইন এনেছে সেটাও বৈধ হওয়া উচিত।

শনিবার এক মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্টে পেশ করা একটি হলফনামায় গুজরাট সরকার জানিয়েছে, ভারতের সংবিধান ধর্মপালনের স্বাধীনতা দিলেও ধর্মান্তকরণের স্বাধীনতা দেয় না। কোনওরকম প্রতারণা করে, প্রলোভন দেখিয়ে অথবা জোর করে ধর্মান্তকরণ করানোর অধিকার কোনওভাবেই সংবিধান স্বীকৃত নয়।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...