Sunday, March 15, 2026

গুজরাটে গেরুয়া ঝড়! কংগ্রেসের সঙ্গে হাডাহাড্ডি লড়াই হিমাচলে

Date:

Share post:

মোদি রাজ্য গুজরাটে ও হিমাচল প্রদেশে  সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। শুরু থেকেই ভালো ফল করে গুজরাটে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। তবে হিমাচল প্রদেশে কংগ্রেসের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বিজেপি।

আরও পড়ুন:নির্বাচনের দিনেই গুজরাটে মোদির স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেসে দুর্ঘটনা

গুজরাটে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বিজেপি ১৫৫টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে ১৮টি আসনে। প্রথমবার নির্বাচনে লড়ে আম আদমি পার্টি ৮টি আসনে এগিয়ে রয়েছে। অনান্যরা পেয়েছে ৫টি আসন। অন্যদিকে। হিমাচল প্রদেশে কখনও এগিয়ে যচ্ছে কংগ্রেস। আবার কখনও বিজেপি কংগ্রেসের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, হিমাচল প্রদেশে বিজেপি ২৯টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস ৩৬টি আসনে এগিয়ে রয়েছে। অর্থ্যাত সেয়ানে সেয়ানে চলছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে লড়াই।

গুজরাটে ফলের প্রাথমিক প্রবণতায় আপ তেমন ছাপ ফেলতে না পারলেও প্রথমবার লড়াই করেই বেশ কয়েকটা আসন পেয়েছে তারা। তবে প্রাথমিক ফলাফলেই স্পষ্ট, গুজরাটে ফের সরকার গঠন করতে চলেছে বিজেপি। তবে হিমাচলে কংগ্রেসকে কী টেক্কা দেবে বিজেপি? সেটাই দেখার।

spot_img

Related articles

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...