Sunday, March 15, 2026

জয়ের হ‍্যাটট্রিকই লক্ষ‍্য বাগান ব্রিগেডের

Date:

Share post:

আজ আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। ঘরের মাঠে তিন পয়েন্ট পেয়ে জয়ের হ‍্যাটট্রিকের লক্ষ‍্যে জুয়ান ফেরান্দোর দল। ঘরের মাঠে এবারের আইএসএলে প্রায় ৯০ শতাংশ সফল জুয়ান ফেরান্দোর দল। প্রথম ম্যাচে চেন্নাইয়ান এফসি-র কাছে হারের পর যুবভারতীতে আর কোনও ম্যাচ হারেনি সবুজ-মেরুন। তাই বৃহস্পতিবার আরও একটা হোম ম্যাচ জিতে লিগ টেবলে প্রথম তিনে উঠে আসতে মরিয়া বাগান ব্রিগেড।

তবে চোট-আঘাত ও কার্ড সমস্যায় জেরবার মোহনবাগান জামশেদপুরের বিরুদ্ধেও পাবে না মনবীর সিংকে। ভারতীয় স্ট্রাইকারকে খেলানোর চেষ্টা হলেও ম্যাচের আগের দিন বাগানের স্প্যানিশ কোচ জানিয়ে দিলেন, মনবীরকে এই ম্যাচেও সম্ভবত পাওয়া যাবে না। তবে রক্ষণ নিয়ে চিন্তা কিছুটা বেড়েছে। কারণ, কার্ড সমস্যায় এই ম্যাচে অস্ট্রেলীয় সেন্টার ব্যাক ব্রেন্ডন হ্যামিল খেলতে পারবেন না। তাঁর জায়গায় কার্ল ম্যাকহিউকে খেলাতে পারেন জুয়ান। হ্যামিলহীন রক্ষণকে নতুন করে সাজাতে হচ্ছে সবুজ-মেরুনের স্প্যানিশ কোচকে। তবে যুবভারতীতে দর্শক সমর্থন সঙ্গে থাকবে বলেই আত্মবিশ্বাসে ভরপুর মোহনবাগান।

দলের প্রাণভ্রোমরা হুগো বৌমোস বললেন, ‘‘চেন্নাইয়ান ম্যাচ ছাড়া আমরা যুবভারতীতে একটাও ম্যাচ হারিনি। এটা আমাদের বাড়তি সুবিধা। আমাদের দলে চোট-আঘাত, কার্ড সমস্যা একটু বেশিই। তবে আমাদের পরিবর্ত খেলোয়াড়রা সব খামতি দূর করে দিতে নিজেদের সেরাটা উজাড় করে দেয়।’’ দলের সিনিয়র ডিফেন্ডার তথা অধিনায়ক প্রীতম কোটাল বললেন, ‘‘শেষ দু’টি ম্যাচে আমরা কোনও গোল খাইনি। কার্ড সমস্যায় হ্যামিল না থাকলেও আশা করি, এই ম্যাচ আমরা জিতব।’’

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


 

spot_img

Related articles

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...