Wednesday, May 13, 2026

আগামী ২০৩০ এর মধ্যেই মহানগরীতে চলবে বৈদ্যুতিক গাড়ি : পরিবহণমন্ত্রী

Date:

Share post:

রাজ্য জুড়ে বাড়ছে দূষণ, কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। এবার দূষণের পাশাপাশি জ্বালানির ক্রমবর্ধমান দামের থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে রাজ্য সরকারের নয়া উদ্যোগ বৈদ্যুতিক গাড়ি (Electric Vehicle)। আগামী ২০৩০ সালের মধ্যে শহর কলকাতার বেশিরভাগ রাস্তাতেই ই- ভেহিকেল (E-Vehicle)চালানোর লক্ষ্যমাত্রা পূরণ করা হবে বলে আশ্বাস দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Transport Minister Snehasish Chakraborty)।

শুক্রবার কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে তিন দিনের বৈদ্যুতিক গাড়ি প্রদর্শনীর উদ্বোধন করে রাজ্যের পরিবহন মন্ত্রী বলেন, বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের ফলে এক দিকে যেমন পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচানো সম্ভব হবে, অন্যদিকে তেলের খরচ নিয়ন্ত্রণ করাও সম্ভব হবে। পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির রক্ষণাবেক্ষণের খরচও অনেকটাই কম হবে। রাজ্যে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা বাড়াতে নগরোন্নয়ন দফতর, বিদ্যুৎ দফতর ও পরিবহন দফতর একযোগে কাজ করবে বলে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)জানান।তিনি বলেন ইতিমধ্যে শহর শহর তলীতে এই গাড়ির জন্য ১০০০ চার্জিং সেন্টার তৈরি করা হচ্ছে । শিল্পমন্ত্রী শশী পাঁজা (Sashi Panja)জানান, শুধু এদেশে বা এ রাজ্যে নয়, সমগ্র পৃথিবীতেই ভেহিকেল এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। পরিবেশের কথা মাথায় রেখে এবং তেলের আকাশ ছোঁয়া দাম থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে বৈদ্যুতিক যান কার্যকরী ভূমিকা নেবে। এদিন অনুষ্ঠান শেষে ই- ভেহিকেল চালান রাজ্যের পরিবহনমন্ত্রী নিজেই।

অন্যদিকে আগামী ১১ ডিসেম্বর, রবিবার টেট পরীক্ষা(Primary TET Exam 2022)। রাজ্যব্যাপী এই পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালনায় নানা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে শিক্ষা সংসদ এবং নবান্নের তরফে। এই পরিস্থিতিতে যাত্রীসংখ্যা সামলাতে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন দফতর(WB Transport Department)। এমনকি, বেশকিছু ক্ষেত্রে বাসচালকদের ছুটিও বাতিল করা হয়েছে। এছাড়া পরিস্থিতির ওপর নজর রাখতে স্থানীয়ভাবে বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খোলার পরামর্শ দিয়েছে পরিবহন দফতর।

 

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...