Wednesday, June 24, 2026

বিরোধীদের আপত্তি উপেক্ষা করে রাজ্যসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল

Date:

Share post:

বিরোধীদের আপত্তি উপেক্ষা করে রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে অভিন্ন দেওয়ানি বিধি বিল। রাজস্থানের বিজেপি সাংসদ কিরোডিলাল মিনা প্রাইভেট মেম্বার বিল হিসাবে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি ২০২০ বিলটি পেশের পরই বিরোধীরা আপত্তি তোলেন।

শুরু হয় হট্টগোল। তারমধ্যেই ধ্বনি ভোটে পাশ হয়ে গিয়েছে বিলটি। বিরোধীরা বিলটিকে আটকে দেওয়ার আবেদন জানিয়েছিলেন চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কাছে। কংগ্রেস, তৃণমূল, সিপিএম, সিপিআইয়ের মতো দলের সাংসদরা সমস্বরে বলতে থাকেন, এই বিল ভারতের গণতান্ত্রিক এবং সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করবে।
এই বিলে একটি প্যানেল তৈরির কথা বলা আছে। যাতে দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা যায়। এই বিলে বলা আছে, ব্যক্তিগত সম্পত্তিতে সবার সমান অধিকার। ধর্মভেদে তা আলাদা হবে না। তৃণমূল, সিপিএম, কংগ্রেস সহ বিরোধীদের বক্তব্য, এই বিল আইনে পরিণত হলে দেশের সামাজিক মর্যাদা ও বৈচিত্রের মধ্যে ঐক্যের ধারণা নষ্ট হবে।

এরপরেই কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, অধিবেশনে এটা নিয়ে আলোচনা হোক। তারপরই চেয়ারম্যান জগদীপ ধনখড় ধ্বনি ভোট করান। তাতে বিলের পক্ষে ৬৩ জনের সমর্থন আসে, বিপক্ষে ২৩। পাশ হয়ে যায় বিলটি।

আরও পড়ুনঃ বিজেপি তৃণমূলকে ভয় পাচ্ছে, সাকেতকে গ্রেফতারিতে তা ষ্পষ্ট : কুণাল

এদিকে, বিজেপি সাংসদ হরনাথ সিং যাদব অভিন্ন দেওয়ানি বিধি দেশজুড়ে চালু করা নিয়ে আলোচনার প্রস্তাব দিয়ে জিরো আওয়ার নোটিস দিয়েছেন।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...