Thursday, April 23, 2026

শিশুদের যৌ*ন হেনস্থা নিয়ে কড়া বার্তা দেশের প্রধান বিচারপতির

Date:

Share post:

শিশুর সুরক্ষার  উপর জোর দিন।এব্যাপারে পরিবারকে উৎসাহ দিতে হবে যাতে এই ধরনের নির্যাতন হলে সেই বিষয়ে অভিযোগ করা হয়। তিনি পরিবারের সদস্য হলেও তা জানাতে হবে। এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

শিশুদের উপর যৌ*ন নির্যাতনের ঘটনা আড়াল করার প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি বলেছেন, নির্যাতিত শিশু এবং নির্যাতনকারী যদি একই পরিবারের সদস্যও হন, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে। পারিবারিক সম্মান যে বৃহত্তর ঘটনার ঊর্ধ্বে নয়, সে বিষয়ে প্রচার চালাতে হবে সরকারকে।

শনিবার ‘শিশুদের উপর যৌন নির্যাতন প্রতিরোধ আইন’ -এর প্রয়োগ সংক্রান্ত এক আলোচনাসভায় প্রধান বিচারপতি আরও বলেন, ‘‘শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা গোপন করার এই প্রবণতা দুর্ভাগ্যজনক। নীরবতার এই সংস্কৃতি অপরাধীদের উৎসাহিত করবে। যে শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে, সরকারকে তাদের এবং তাদের পরিবারের সুরক্ষার ব্যবস্থা করতে হবে।’’

বর্তমানে শুধু দেশে নয়, সর্বত্রই যে শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা বাড়ছে এবং তাকে আড়াল করার চেষ্টা চলে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তাঁর পরামর্শ, ছোট থেকেই অভিভাবকদের উচিত ‘নিরাপদ স্পর্শ’ এবং ‘বিপজ্জনক স্পর্শের’ মধ্যে পার্থক্য চিনতে ও বুঝতে শিশুকে সচেতন করে তোলা। তিনি বলেন, “বহু সময়েই পরিবারের সদস‌্যদের হাতেই যৌন নির্যাতনের শিকার হতে হয় শিশুকে। নির্যাতিত এবং নির্যাতনকারী যদি একই পরিবারের সদস্য হয় তাহলেও অভিযোগ দায়ের করতে হবে। কারণ পারিবারিক সম্মান এই সমস্ত ঘটনার ঊর্ধ্বে নয়।”

এমনকী এই বিষয়ে সরকারকেই যে প্রচার চালাতে হবে তার উপরেও জোর দেন প্রধান বিচারপতি। শনিবার শিশুদের উপর যৌন নির্যাতন প্রতিরোধ আইন ‘পকসো’ বিষয়ক আলোচনাসভায় যোগ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

Related articles

ভোটের মুখে স্বস্তি সুজিতের, ইডির তলবে আপাতত স্থগিতাদেশ আদালতের 

নিয়োগ সংক্রান্ত একটি পুরনো মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে বড়সড় স্বস্তি দিল আদালত। ইডি যে অহেতুক হয়রানি করছে,...

দোকান ‘দিদিই’ বানিয়ে দিয়েছেন: জানালেন মোদিকে ঝালমুড়ি খাওয়ানো বিক্রেতার বাবা

বিজেপির শাসনে কর্মসংস্থানের বড়াই করা বিজেপির নেতাদের মুখে কার্যত ঝামা ঘষে দিয়েছে প্রধানমন্ত্রীর ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়া। যে বিক্রেতা...

বৌবাজারে হবে সোনার হাব: নয়নার ভোটপ্রচারে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা তৃণমূল সুপ্রিমোর

বৌবাজারে (Boubazar) হবে সোনার হাব- এই প্রতিশ্রুতিকে সামনে রেখেই কলকাতার চৌরঙ্গীর (Chowringhee) জনসভা থেকে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা...

প্রবল গরমে ভোট: প্রাণ গেল আরও ৪ ভোটারের

প্রচণ্ড গরম আর দীর্ঘ লাইনের চাপের মধ্যেই শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections) প্রথম দফার...