Saturday, April 4, 2026

টেট পরীক্ষার চাপ সামলে ফুল মার্কস পেল পরিবহণ ব্যবস্থা

Date:

Share post:

টেট পরীক্ষা নিয়ে উৎসাহ ছিল পাহাড় প্রমাণ। সেই চাপ সামলে ফুল মার্কস পেল পরিবহণ ব্যবস্থা। বিশেষ করে রাজ্যের তিন পরিবহণ নিগম যেভাবে পরিষেবা দিয়েছে তাতে রীতিমতো খুশি পরীক্ষার্থীরা। বিশেষ করে জেলার দিকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পরিষেবায় খুশি পরীক্ষার্থী থেকে অভিভাবক সকলেই৷ রেল পরিষেবাও মিলেছে যথাযথ। সমস্যা হয়নি মেট্রো পরিষেবাতেও। রবিবার সকাল থেকেই পূর্বরেল অতিরিক্ত ট্রেন চালিয়েছে।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ ডিভিশনে অতিরিক্ত ১৬ জোড়া ট্রেন চলেছে।এর মধ্যে ৫ জোড়া ট্রেন চলেছে শিয়ালদহ ও ব্যারাকপুরের মধ্যে। একজোড়া ট্রেন চলেছে শিয়ালদহ ও নৈহাটির মধ্যে। একজোড়া ট্রেন চলেছে শিয়ালদহ ও বজবজের মধ্যে। এছাড়াও একজোড়া শিয়ালদহ-ডানকুনি, একজোড়া শিয়ালদহ-মধ্যমগ্রাম, একজোড়া শিয়ালদহ-বারাসাত ও একজোড়া শিয়ালদহ-দত্তপুকুরের মধ্যে চলাচল করেছে। মালদহ ও আসানসোল ডিভিশনেও রোজকার মতো ট্রেন চলেছে। অন্যদিকে মেট্রোরেলও অতিরিক্ত ৮টি ট্রেন চালিয়েছে।রবিবার ছুটির দিন হলেও ট্রেন চলেছে ১০ মিনিট অন্তর। শহরতলির বিভিন্ন স্টেশনে আলাদাভাবে নজরদারির ব্যবস্থা করা হয়েছিল। আরপিএফ ও জিআরপি মোতায়েন ছিল প্রত্যেকটি স্টেশনে।
জানা গিয়েছে, রাজ্যের সবকটি পরিবহণ সংস্থা মিলিয়ে রাস্তায় ছিল প্রায় ১৮০০ বাস। এর পাশাপাশি প্রায় ৩৬ হাজার বেসরকারি বাস আজ রাস্তায় ছিল।টেটের কথা মাথায় রেখে পরিবহণ দফতরের সব কর্মীর ছুটি এদিন বাতিল করা হয়েছিল। সব পরীক্ষার্থী ও তাঁদের সঙ্গে থাকা লোকজনের জন্য পরিবহণ ব্যবস্থা সচল করে রাখাই ছিল বড় চ্যালেঞ্জ।

রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, সকাল থেকেই কন্ট্রোল রুম মারফত নজরদারি চালানো হয়েছে। পর্যাপ্ত সংখ্যক বাস, ট্যাক্সি ও ফেরি প্রস্তুত ছিল। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, হাওড়া ডিভিশনে রোজকার মতোই ট্রেন চলছে। অন্যদিকে, শিয়ালদহ ডিভিশনে চলেছে অতিরিক্ত ১৬ জোড়া ট্রেন। মেট্রো পরিষেবাও ছিল যথাযথ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...