Wednesday, May 6, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) অবশেষে আশঙ্কাই সত‍্যি হল। প্রথম টেস্ট থেকে ছিটকেই গেলেন রোহিত শর্মা। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান রোহিত। রোহিতে জায়গায় ভারতীয় দলে এলেন বাংলার অভিমন‍্যু ঈশ্বরন। এদিন এমনটাই জানাল বিসিসিআই।

২) বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই পর্তুগালের কোচকে একহাত নিলেন রোনাল্ডোর বান্ধবী জর্জিনা। ফের্নান্দো স্যান্টোসের উদ্দেশ করে জর্জিনা লেখেন,” তুমি বিশ্বের সেরা ফুটবলারকে এভাবে অবহেলা করতে পারো না।

৩) দ্বিশতরান করেও একটা আক্ষেপ রয়ে গিয়েছে বলে জানান ঈশান কিষান। ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ঈশান বলেন,” আমি যখন আউট হই, তখন প্রায় ১৫ ওভার বাকি ছিল। আমি তিনশো করে দিতে পারতাম।

৪) ঈশান কিষানের দরন্ত ইনিংস দেখে ঈশানকে বিশেষ বার্তা দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নিজের সোশ্যাল মিডিয়ায় রোহিত লেখেন,” ঈশান কিষান এই ক্লাবের মজাই আলাদা।’’

৫) রোনাল্ডোকে বসানোর জন‍্য কোন আক্ষেপ নেই’, বললেন পর্তুগালের কোচ ফের্নান্দো স‍্যান্টোসের। তিনি বলেন, রোনাল্ডোকে বসানোর জন্য কোনও আক্ষেপ নেই আমার। ভেবেচিন্তে যদি দল না গঠন করি, তা হলে কিছুই হবে না।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...