Tuesday, June 16, 2026

সাকেত ইস্যুতে নির্বাচন কমিশনে আজ তৃণমূলের প্রতিনিধি দল

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখেলের অন্যায় গ্রেফতারি নিয়ে সোমবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল। এই দলে থাকবেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায়, সাংসদ মৌসম বেনজির নূর, লোকসভার মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ সৌগত রায়। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাত নির্বাচনের প্রচারে গিয়ে বলেছিলেন, ২০০২ সালে গুজরাতে ওদের ভালভাবে শিক্ষা দেওয়া হয়েছে। এই সাম্প্রদায়িক মন্তব্য নিয়ে কোনও ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। এছাড়াও ভোটের দিন রোড শো করে ভোট দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ঘটনা দেখেও চোখ বুজে ছিল কমিশন। বিজেপি নেতাদের একের পর এক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের গুরুতর ঘটনায় নিষ্ক্রিয় থাকলেও সামান্য একটি টুইটের জন্য কেন সাকেত গোখেলকে দুবার গ্রেফতার করা হল সেই প্রশ্নের জবাব চাইবে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। সোমবার সকাল সাড়ে ১১টায় নির্বাচন কমিশনের দফতরে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা।

আরও পড়ুন:বিজেপি এভাবে আমায় ভাঙতে পারবে না আরও শক্ত করবে: সাকেত গোখলে


Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...