Wednesday, May 6, 2026

শুভেন্দুর রক্ষাকবচের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আইনজীবী

Date:

Share post:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর  বিরুদ্ধে কোনওরকম এফআইআর করা যাবে না, এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। হাই কোর্টের রক্ষাকবচ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে এ বার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন আইনজীবী আবু সোহেল।

আরও পড়ুন:টেন্ডার দুর্নীতি মামলায় শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদক গ্রেফতার

সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। এই বিষয়ে মামলা দায়েরের অনুমতি মিলেছে আদালতের তরফে।

মামলাকারীর আইনজীবীর দাবি,  পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানায় দায়ের হওয়া একটি মামলায় তিনি অন্যতম পক্ষ। তাঁর বক্তব্য না শুনেই রায় দিয়েছে সিঙ্গল বেঞ্চ।

প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া ২৬টি এফআইআর-এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি মান্থা। একই সঙ্গে বিচারপতি তাঁর নির্দেশে জানান, আদালতের অনুমতি ছাড়া নতুন করে কোনও এফআইআর দায়ের করা যাবে না শুভেন্দুর বিরুদ্ধে। এই নির্দেশকেই চ্যালেঞ্জ করা হয়েছে।

Related articles

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...