Wednesday, May 6, 2026

কলকাতা মেডিক্যালের আন্দোলনকারী পড়ুয়াদের অনশন প্রত্যহারের আবেদন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর

Date:

Share post:

কলকাতা মেডিক্যাল কলেজে পড়ুয়াদের অনশন চার দিন পার।অনশনের জেরে এক পড়ুয়া রীতমতো অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালের জরুরি বিভাগে। ইতিমধ্যে কলেজে পৌঁছন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে অনশন প্রত্যাহারের অনুরোধ করেন।নির্বাচন নিশ্চিতভাবে হবে বলে তিনি জানান। কিন্তু এই মুহূর্তে নির্দিষ্ট দিন জানানো সম্ভব নয়, বলে জানান মন্ত্রী।
অন্যদিকে, আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন চিকিৎসকরা৷ আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়াতে আজ কনভেনশনের ডাক দিয়েছেন চিকিৎসকদের একাংশ। কলকাতা মেডিক্যাল কলেজেই এই কনভেনশন হবে। আন্দোলনকারী পড়ুয়ারাও আগামীকাল নাগরিক মিছিলের ডাক দিয়েছ়েন।আলিয়া বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন পড়ুয়াও রবিবার আন্দোলনরত পড়ুয়াদের পাশে থাকার কথা জানান ৷
কলকাতা মেডিক্যালে জট কাটাতে আগামীকাল বৈঠক ডেকেছে স্বাস্থ্য দফতর। বৈঠকে থাকবেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য দফতরের অন্য আধিকারিকরা, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সুপার, ডিন এবং আন্দোলনরত পড়ুয়াদের চার প্রতিনিধি। ২২ ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচন সম্ভব নয় বলে আরও একবার জানিয়ে দিয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

শনিবার আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য সচিব। কিন্তু এর পরেও জটিলতা কাটেনি। মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবনে বৈঠক করা হবে। সেই বৈঠকে আলোচনার পর কোনও সমাধান পাওয়া যাবে কি না, সে দিকেই তাকিয়ে রয়েছেন চিকিৎসক এবং আন্দোলনরত পড়ুয়ারা।

Related articles

রাজ্যে শান্তি ফেরানোর দাবি: মহাকরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক, পর্যবেক্ষক সুনীল

বাংলার নির্বাচন মানেই যে অশান্তির পরিবেশ তৈরি হওয়া, তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...

অবনমন বন্ধ না করলে আইনি পদক্ষেপ, AIFF-কে চিঠি মহমেডানের

অস্বাভাবিক ও সংক্ষিপ্ত মরশুমে অবনমন চালু করা অন্যায় এবং খেলাধুলার ন্যায্যতার বিরুদ্ধে! এই মর্মে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে...

শুভেন্দুর সঙ্গে দুই ডেপুটি, তাঁরা কারা?

উত্তরপ্রদেশ বিহার বা মহারাষ্ট্র মডেলেই বাংলায় মন্ত্রিসভা গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। অর্থাৎ মুখ্যমন্ত্রী (Chief Minister)...

পঁচিশে বৈশাখ বিগ্রেডে শপথ, মোদি-শাহসহ থাকবেন ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী: নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শমীকের

সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে এবার সরকার গঠন করবে বিজেপি (BJP)। এখন প্রশ্ন কবে, কোথায়, কখন শপথগ্রহণ? মুখ্যমন্ত্রীই বা...