Wednesday, May 6, 2026

“মোদিকে খু*ন করার জন্য তৈরি হোন”! কংগ্রেস নেতার মন্তব্যে তোলপাড়

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুন করার নিদান দিলেন মধ্যপ্রদেশের এক কংগ্রেস নেতা। সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস বক্তব্য ভাইরাল হতেই তোলপাড় কাণ্ড। আসলে রাজনৈতিক বক্তব্যে মোদিকে নিশানা করতে গিয়েই এমন বেফাঁস মন্তব্য করে বসেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজা পাটোরিয়া।

একটি রাজনৈতিক সভায় কংগ্রেস নেতা পাটেরিয়ায় বলেন, মোদিকে খুন করার জন্য তৈরি হোন। এই লোকটা দেশের সংবিধান ধ্বংস করে ফেলছে। দেশের দলিত ও সংখ্যালুদের অবস্থা খুবই খারাপ। কংগ্রেস নেতা পাটেরিয়ায় মন্তব্যে তুমুল বিতর্ক তৈর হয়েছে। যদিও পাটোরিয়ার সাফাই, “আমি বলেছিলাম, মোদিকে খুন করার জন্য তৈরি হোন। খুন, অর্থাৎ তাঁকে রাজনৈতিকভাবে হারাতে হবে।” কংগ্রেস নেতার ওই সাফাইয়ে অবশ্য চিঁড়ে ভিজছে না। তাঁর বিরুদ্ধে মধ্যপ্রদেশের বিভিন্ন থানায় অভিযোগ করা হয়েছে এফআইআর করেছে মধ্যপ্রদেশ রাজ্য সরকারও।

এদিকে পাটেরিয়ায় ওই মন্তব্যে কংগ্রেসকে তুলোধনা করছে বিজেপি। ইতিমধ্য়েই পাটেরিয়ার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এনিয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ভারত জাগাও যাত্রার ফল এবার ফলছে। মাঠে ময়দানে মোদীর মোকাবিলা করতে পারছে না কংগ্রেস। তাই তাকে খুন করার কথা বলতে হচ্ছে। ঘৃণা কাকে বলে দেখুন একবার।

 

Related articles

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...