Thursday, June 25, 2026

বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে হতাশ সেলেকাওরা, সতীর্থদের কথাবার্তা প্রকাশ‍্যে আনলেন নেইমার

Date:

Share post:

কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে ২০২২ কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ব্রাজিল। আর এরপরই চোখের জলে মাঠ ছাড়তে দেখা যায় নেইমার, থিয়েগো সিলভা, রিচার্লিসন, অ‍্যান্টোনিদের। বিশ্বকাপের এই হার যে তারা এখনও মানতে মারছেন না, যা তাদের এখনও বেদনা দিচ্ছে তা আরও একবার ফুটে উঠল নেইমারের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সতীর্থদের সঙ্গে কথাবার্তা প্রকাশ্যে এনেছেন নেইমার। আর সেখানেই বোঝা গিয়েছে কতটা দুঃখে রয়েছেন তাঁরা।

নেইমার সোশ্যাল মিডিয়ায় তাঁর দেশের সতীর্থদের কথাবার্তা তাদের অনুমতি ছাড়াই পোস্ট করেন। যেখানে তিনি কথা বলেন মার্কুইনহোস, থিয়াগো সিলভা এবং রড্রিগোর সঙ্গে।  তিনি পোস্ট করে লিখেছেন, “আমি তাদের অনুমতি ছাড়াই তাদের কথাবার্তা প্রকাশ করছি। যাতে আমরা কতটা জিততে চেয়েছিলাম এবং আমরা কতটা একজোট ছিলাম তা দেখা যায়। আরও শক্তিশালী হতে হবে এগিয়ে চলার জন্য এবং আমি নিশ্চিত যে, সকল ভক্তদের সমর্থনে আমরা আবারও ফিরে আসব আরও শক্তিশালী হয়ে। আমি প্রচুর ভালোবাসা সহ একজন গর্বিত ব্রাজিলিয়ান!”

এরপরই নেইমার মার্কুইনহোসের সঙ্গে কথাবার্তা প্রকাশ করেন। যেখানে দেখা যায়, নেইমার মার্কুইনহোসকে লিখেছেন, কেমন আছ? আমি তোমার একজন ফ্যান। তোমার সম্পর্কে যা ভাবি, সেটা একটা পেনাল্টি কোনও দিন বদলাতে পারবে না। একটি পেনাল্টি কখনই তোমার ব্যাপারে আময়ার ধারণা পালটে দেবেনা। আমি সব সময় তোমার পাশে আছি।” মার্কুইনহোস উত্তরে লিখেছেন, “ধীরে ধীরে নিজেকে সামলাচ্ছি। সময়ই দুঃখ ভুলিয়ে দেবে। আমার সম্পর্কে ভাবার জন্য ধন্যবাদ। চেয়েছিলাম সব যাতে ঠিক থাকে। একটা পেনাল্টিতে তোমার সব স্বপ্ন শেষ হয়ে গেল এটা ভাবতেই পারছি না। তবে আমাদের শক্ত হতে হবে। দেখা যাক ফুটবল আমাদের জন্যে কী নিয়ে অপেক্ষা করছে। আমি সত্যি চেয়েছিলাম যাতে সবকিছু ঠিকঠাক যায়। জবাবে নেইমার বলেছেন, “আমিও তোমার মতোই ভাবি। সময় গেলে সব ঠিক হয়ে যাবে। তুমিও শক্ত থাকো। পরিবারের সঙ্গে সময় কাটাও।”

 

এরপরই নেইমার প্রকাশ‍্যে আনেন ব্রাজিলের রক্ষণের অন‍্যতম তারকা থিয়াগো সিলভার সঙ্গে তাঁর কথাবার্তা। থিয়াগো সিলভাকে নেইমার লিখেছেন, “আমি সত্যি চেয়েছিলাম এই বিশ্বকাপ তোমাকে দিতে। তুমি, আমি এবং দানি আলভেস এই ট্রফি জেতার যোগ্য ছিলাম। কিন্তু ঈশ্বরের বোধহয় অন্য কোনও ইচ্ছা রয়েছে।” এর জবাবে সিলভা বলেন, “ভাই, আমি যতট ভেবেছিলাম তাঁর থেকেও বেশিও খারাপ লাগছে। আমি সহ্য করতে পারছি না। আমি বিশ্বাস করতে পারছি না যে আমরা হেরে গেছি। আমার বিশ্বাস হচ্ছেনা। যতবার আমার বিষয়টি মনে পরছে আমার কান্না পাচ্ছে। আশা করি ঠিক হয়ে যাব।” এরপরই নেইমার আবার লেখেন, “টিভির দিকে তাকালেই রেগে যাচ্ছি। কী দুঃখের মুহূর্ত।”

এরপরই নেইমার ব্রাজিলের তরুন প্রতিভা রড্রিগোকে উৎসাহিত করার চেষ্টা করেন। প্রসঙ্গত রড্রিগো ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রথম পেনাল্টি মিস করেছিলেন। রড্রিগো নেইমারকে লেখেন, “আমি ক্ষমা প্রার্থী।” এর উত্তরে নেইমার লেখেন, “তুমি কি পাগল? শুধুমাত্র তারাই পেনাল্টি মিস করে যারা পেনাল্টি মারতে এগিয়ে আসে এবং তুমি সেরা। আমি তোমাকে বলতে চাই, তুমি একজন তারকা। তোমার কেরিয়ারের অংশ হতে পেরে আমি গর্বিত। আমি যে তোমার আদর্শ এটা জানতে পেরে গর্বিত। তুমিও ব্রাজিলের একজন তারকা হয়ে উঠেছো। আমি কেরিয়ারে অনেক ভুল করেছি এবং শিক্ষা নিয়েছি। কখনও হাল ছাড়িনি। প্রতিবার নিজেকে ভাল করার চেষ্টা করেছি। শক্ত থাকো। সমালোচনা এবং চাপই তোমাকে শক্তিশালী করে দেবে। তখন মনে রাখবে যে আমি বলেছিলাম, ‘তুমি একদিন ব্রাজিলকে ট্রফি জেতাবে।’ তোমার দারুণ সাফল্য কামনা করি।”

আরও পড়ুন:মরক্কোকে নিয়ে বিশেষ পরিকল্পনা ফ্রান্স কোচের

 

 

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...