Thursday, June 4, 2026

নবম-দশমের OMR শিট বিকৃতির মামলায় CBI-এর সঙ্গে তদন্ত করবে ED: বিচারপতি গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

নবম-দশমের OMR শিট বিকৃতির মামলায় CBI-এর সঙ্গে তদন্ত করবে ইডি। বুধবার, এই সংক্রান্ত মামলা নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের (Cacutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। এই প্রথম নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-কে যুক্ত করার নির্দেশ দিল আদালত।

একই সঙ্গে ১০২ জন চাকরিপ্রার্থীর কাউন্সেলিং করে তাঁদের নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ২১ ডিসেম্বরের মধ্যে কাউন্সেলিং এবং ২৯ ডিসেম্বরের মধ্যে চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

মামলার তদন্তের সূত্রে, যে ৯৫২ জন চাকরিপ্রাপকের OMR শিট জমা নিয়েছিল সিবিআই। সেই উত্তরপত্র মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে (Website) প্রকাশ করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই প্রাথমিক ও স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত করছে সিবিআই। এই প্রথম কোনও মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত- জানান মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম।

আরও পড়ুন- পাগলের হাতে দেশলাই, ঘর তো পুড়বেই: তমলুক থেকে শুভেন্দুকে তোপ কুণালের

 

Related articles

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...

পঞ্চায়েতে রাস্তা তৈরি থেকে বিপুল কর্মী নিয়োগ: পরিকল্পনা জানালেন দিলীপ ঘোষ

পঞ্চায়েত দফতরের মন্ত্রিত্ব পাওয়ার পরে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলার পঞ্চায়েতে ডবল ইঞ্জিন সুবিধা পাইয়ে দিতে বদ্ধপরিকর পঞ্চায়েত...

অমূল্য তরুণ প্রাণ হারাল: নিট পরীক্ষার্থীর আত্মহত্যায় ক্ষোভ প্রকাশ মমতার

ফের নিট পরীক্ষার্থীর (NEET Aspirant Suicide) আত্মহত্যা! এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন। মৃত...

চোটের উদ্বেগের মধ্যেই অনুশীলনে মেসি, বিশ্বকাপের আগেই জিতলেন পুরস্কারও

দুয়ারে বিশ্বকাপ, এবার আর্কষণের কেন্দ্রবিন্দুতে আকর্ষণ এবং অবশ্যই মেসি(Messi)। আর্জেন্টাইন রাজপুত্রকে এক ঝলক দেখার জন্য হোটেলের বাইরে ভিড়...