Saturday, May 9, 2026

বাংলার জয়ের জন‍্য দরকার ১০১ রান

Date:

Share post:

রঞ্জি ট্রফির ম‍্যাচ জিততে বাংলার দরকার ১০১ রান। ক্রিকেটের এটাই মজা। প্রতিদিন ছবি বদলায়। ইডেনে তিন দিনে উইকেট বেমালুম বদলে গেল! প্রথম দিন এই উইকেটে ক্রিকেটের ভাষায় বল নড়েছে। মুভ করেছে। কাট করেছে। সেই উইকেটে তৃতীয় দিন কার্যত কিছুই হল না। শিবম মাভি, অঙ্কিত রাজপুত সবাই মিলে ৪২ ওভার হাত ঘুরিয়ে পেলেন মোটে দুটি উইকেট। বলাবাহুল্য, এরপর অ্যাডভান্টেজ এখন বাংলার। তাদের রান ১৫৬-২। মনোজ তিওয়াড়িদের জিততে দরকার আর ১০১ রান।

উত্তরপ্রদেশকে দ্বিতীয় ইনিংসে ২২৭ রানে ফেলে দিয়েছেন বঙ্গ বোলাররা। আকাশ দীপের তিন উইকেটের পাশে দুটি করে উইকেট ইশান পোড়েল, প্রীতম চক্রবর্তী, সায়ন শেখর মন্ডলের। একটি উইকেট শাহবাজ আমেদের। ৪০ রানে চার উইকেট হারিয়েও উত্তরপ্রদেশ যে ২২৭-এ পৌঁছল, সেটা অবশ্য রিঙ্কু সিংয়ের সৌজন্যে। প্রথম ইনিংসে তিনি দলকে টেনেছেন। এই ইনিংসেও কেকেআর ব্যাটসম্যান ১১৩ বলে ৮৯ রান করে গেলেন। এছাড়া আকাশদীপ নাথের ৫৩। দুজনের পার্টনারশিপে উঠে এল ১০২ রান।

জেতার জন্য ২৫৭ রানের লক্ষ্য নিয়ে অভিষেক দাস ও কৌশিক ঘোষ যখন বাংলার দ্বিতীয় ইনিংস শুরু করলেন, তখনও দল বেশ চাপে। সেই চাপ আরও বাড়ল ১৮ রানে অভিষেক (৯) ও  ৬১ রানে সুদীপ (২২) ফিরে যাওয়ায়। কিন্তু শিবম মাভি এই দুটো উইকেট নেওয়ার পর আর কোনও উইকেট পাননি। কারণ, ততক্ষণে কৌশিক (৬৯ নট আউট) আর অনুষ্টুপ মজুমদার প্রথম ইনিংসের ভুল শুধরে নিতে পেরেছেন। দুজনের জুটিতে এখনও পর্যন্ত উঠে এসেছে ৯৫ রান। শেষদিনে আরও চাই ১০১ রান। যেটা অসম্ভব বলে মনে হচ্ছে না। যেহেতু উইকেটের সবুজ ঘাস শুকিয়ে এসেছে। ময়েশ্চারও উধাও। শেষবেলায় মাভিদের বলগুলো আর প্রথম ইনিংসের মতো গায়ে আসেনি। চতুর্থদিনেও আসবে বলে মনে হয় না। শুধু সকালের প্রথম ঘন্টা সতর্ক থাকতে হবে অনুষ্টুপদের। এই সময়টায় ইডেনে বোলারদের রাজ চলে।

 

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...