Friday, June 19, 2026

ভারতে আশঙ্কাজনক হারে বাড়ছে কিডনির অসুখ, সচেতনতায় হাঁটল বিধাননগর

Date:

Share post:

ভারতে আশঙ্কাজনক হারে বাড়ছে কিডনির অসুখ (Kidney Disease)। পৃথিবীতে সবচেয়ে বেশি কিডনি রোগী ভারতেই। আশঙ্কাজনক হলেও এটাই বাস্তব। প্রতি ১১জনের মধ্যে ১ জনের কিডনি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদেশে। সবচেয়ে উদ্বেগের বিষয়, শরীরে কিডনির রোগ (Kidney Desease) বাসা বাঁধে একেবারে নিঃশব্দে। যখন উপসর্গ দেখা যায় তখন হয়ত ৭০ শতাংশ ক্ষতি হয়ে গিয়েছে। বৃহস্পতিবার এই জরুরি তথ্যগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হাঁটল বিধাননগর (Bidhannagar)।

নেফ্রোকেয়ারের (Nephro Care)উদ্যোগে কিডনি সুরক্ষায় জনচেতনা জাগাতে এদিন এক পদযাত্রার আয়োজন করা হয়েছিল। এই ‘ওয়াকথন’-এ অংশ নেন কমপক্ষে ২০০ জন। ছিলেন বিশিষ্টরাও। এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানেই কিডনির সুরক্ষার পথ দেখান বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডা. প্রতীম সেনগুপ্ত। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং অতিরিক্ত পেনকিলারের ব্যবহার কীভাবে ধীরে ধীরে নিঃশব্দে কিডনিতে থাবা বসায় তা ব্যাখ্যা করেন তিনি। সময়মতো রোগ চিহ্নিত করে চিকিৎসা শুরুর উপরে বিশেষ গুরুত্ব দেন। ছিলেন দাবার গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া, দেবাশিস দত্ত প্রমুখ।

 

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...