Thursday, April 2, 2026

ভারত নিয়ে ‘কুকথা’! ইনফোসিস কর্তার মন্তব্যে নিন্দার ঝড়

Date:

Share post:

দুর্নীতি (Corruption), খারাপ রাস্তা (Bad Road Condition), দূষণ (Pollution) এবং নোংরা (Dirty)- এটাই ভারতের বাস্তব। এমনটাই জানালেন ইনফোসিস (Infosys) কর্তা এন আর নারায়ণমূর্তি (N R Narayana Murthy)। আর নারায়ণমূর্তির এমন বক্তব্যকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিতর্কের ঝড় উঠেছে। সম্প্রতি একটি কলেজের সেমিনারে গিয়ে ইনফোসিস কর্তা নারায়ণমূর্তি সাফ জানান, ভারতের বাস্তবটা হল দুর্নীতি, খারাপ রাস্তা, দূষণ এবং বেশিরভাগ সময়েই বিদ্যুৎহীনতা। আর সেদিক থেকে দেখতে গেলে যদি সিঙ্গাপুরকে (Singapore) দেখা যায় তাহলে পরিষ্কার বোঝা যাবে ঝকঝকে রাস্তা, দূষণমুক্ত পরিবেশ এবং বিদ্যুতের কোনওরকম ঘাটতি নেই। আর আগামীদিনে আমাদের দেশের পড়ুয়াদেরই বাস্তব বদলানোর দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে।

তবে ইনফোসিস কর্তা অবশ্য ভারতের এই সমস্যাগুলিকে আগামীদিনে সুযোগ হিসাবে দেখতে চাইছেন। তিনি জানান, আমাদের এই শূন্যতাগুলি আসলে ভবিষ্যৎপ্রজন্মের (Future Generation) জন্য একটা বড় সুযোগ। এরপরই পড়ুয়াদের উদ্দেশে তাঁর মন্তব্য, এই সুযোগকে কাজে লাগিয়ে বড়সড় পরিবর্তন করতে হবে। এখন থেকেই নিজেদের নেতা হিসাবে কল্পনা করতে শুরু করুন। অন্যরা পরিবর্তন করবে, সেই চিন্তা বা আশা না রেখে নিজেরাই পরিবর্তনের লক্ষ্যে কাজে নামুন।

তবে ইনফোসিস কর্তার এমন মন্তব্য একেবারেই ভালভাবে নেননি নেটিজেনদের একাংশ। তাঁদের মতে যেখানে তাঁর সংস্থা ইনফোসিস ৪০ বছর ধরে এ দেশে ব্যবসা করছে। সেই সংস্থার শীর্ষকর্তা নারায়ণমূর্তি কিনা ভারতেরই নিন্দা করছেন! কেউ কেউ আবার জামাই ঋষি সুনাকের (Rishi Sunak) নাম নিয়েও কটাক্ষ করতে ছাড়ছে। যদিও ওয়াকিবহাল মহলের দাবি, নারায়ণমূর্তি ভারতের বদনাম করতে চাননি। শুধু বাস্তবটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন।

কিছুদিন আগেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন নারায়ণমূর্তি। তিনি জানান প্রতিভাবানদের সুযোগ দেননি তিনি। কোম্পানিকে বঞ্চিত করেছেন। সে কারণে তিনি নিজের ভুল স্বীকার করছেন। কোম্পানির শীর্ষপদে কোম্পানি যাঁরা তৈরি করেছেন, তাঁদের পরিবারের কাউকে সুযোগ না দেওয়ার নীতি যে গ্রহণ করেছিলেন তিনি, সেটা তাঁর ভুল হয়েছিল।

 

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...