Saturday, May 16, 2026

মোবাইল চুরির অভিযোগে উত্তরপ্রদেশে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হল যাত্রীকে

Date:

Share post:

মোবাইল চুরির(Mobile Stolen) অভিযোগে ব্যাপক মারধোরের পর ট্রেন থেকে ফেলে দেওয়া হল এক যাত্রীকে(Passenger)। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে দিল্লিগামী ১৪২০৫ অযোধ্যা ক্যান্টনমেন্ট-ওল্ড দিল্লি এক্সপ্রেসে। উত্তরপ্রদেশের(Uttarpradesh) শাহজাহানপুরে তিলহার স্টেশনের কাছে ওই যাত্রীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ট্রেন থেকে ছুড়ে ফেলে দেওয়া হয় ওই যাত্রীকে। ওই যাত্রীকে মারধর ও ছুড়ে ফেলে দেওয়ার সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ৬৬ সেকেন্ডের এই ভিডিও ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, কয়েক জন মিলে এক যাত্রীকে মারধর করছেন। আর কয়েক জন তা দেখে হাসাহাসি করছেন। বাঁচার জন্য কাকুতিমিনতি করতে দেখা গিয়েছে আক্রান্ত যাত্রীকে। তার পরই তাঁকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’।

পুলিশের দাবি, ট্রেনে এক মহিলা অভিযোগ করেন তাঁর মোবাইল হারিয়ে গিয়েছে শাহজাহানপুর স্টেশনের কাছে। পরে সেই মোবাইল এক সহযাত্রীর কাছ থেকে উদ্ধার হয় বলে অভিযোগ। লখনউ থেকে ট্রেনে ওঠা ওই যাত্রীর উপর এরপর চড়াও হন ট্রেনের অন্য যাত্রীরা। প্রায় আধ ঘণ্টা ধরে ব্যাপক মারধর করা হয় তাঁকে। এরপর ফেলে দেওয়া হয় ট্রেন থেকে। ওই যাত্রীকে মারধরের ঘটনায় নরেন্দ্র দুবে নামে এক যাত্রীকে বরেলি স্টেশন থেকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় আরও কয়েক জন জড়িত। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নিহত যাত্রীর পরিচয় এখনও যানা যায়নি।

Related articles

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...