Saturday, June 27, 2026

বিশ্ব চ্যাম্পিয়নদের বরণ করতে বুয়েনস আইরেসের রাস্তায় ৫০ লক্ষ মানুষ, হেলিকপ্টারে মেসিরা

Date:

Share post:

৩৬ বছরের অপেক্ষার অবসান। ১৯৮৬ সালে মেক্সিকোর পর পর ২০২২ কাতার, মারাদোনার পর মেসি, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্বপ্নের ট্রফি নিয়ে দোহা থেকে দেশে ফিরেছেন মেসি-ডি’মারিয়া, মার্টিনেজ-আলভারেজরা। তাঁদের সঙ্গে সেলিব্রেশনে মেতে উঠতে চেয়েছিলেন দেশবাসীরা।

রাজধানী বুয়েনস আইরেসের রাস্তায় একটি বিজয় উৎসবের পরিকল্পনা করা হয়েছিল। সেখানে বিশ্ব চ্যাম্পিয়নরা একটি হুড খোলা বাসে বসে ছিল। জানা গিয়েছে যে প্রায় পাঁচ মিলিয়ন অর্থাৎ ৫০ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে। অত্যধিক ভিড়ের মধ্যে দিয়ে বাসটির এগিয়ে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। অবশেষে খেলোয়াড়দেরকে ভিড়ের মধ্যে থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি হেলিকপ্টার ডাকতে হয়।

হেলিকপ্টারে বসেই গোটা দল ভক্তদের ধন্যবাদ জানায় এবং ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান চিকি তাপিয়া। ভিড় দেখে হেলিকপ্টারে প্যারেড করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভক্তদের মধ্যে কেউ কেউ সেতু থেকে বাসে ঝাঁপ দেওয়ারও চেষ্টাও করে। সেই জন্য শেষ মুহূর্তে পরিকল্পনা বদলাতে হয়।

 

 

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...