Sunday, May 17, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আট মাসের জেল জীবনে দু’বার খুনের হুমকি পেয়েছেন বরিস বেকার। সম্পত্তি গোপন করা এবং কর ফাঁকি দেওয়ার অপরাধে আড়াই বছরের জেল হয়েছিল বেকারের। আট মাস জেলে কাটানোর পর গত সপ্তাহে ছাড়া পেয়েছেন তিনি। মুক্ত হওয়ার পর জানিয়েছেন জেল জীবনের অভিজ্ঞতা।

২) ফাইনালে আর্জেন্তিনার বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে পরে দু’গোলে সমতা ফেরায় ফ্রান্স। দু’গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েননি এমবাপে। প্রথমার্ধের পর সাজঘরে গিয়ে সতীর্থদের উদ্দীপ্ত করতে বক্তব্য রাখেন তিনি।

৩) ফাইনালের আগের দিন স্ত্রীকে বিশেষ পাঠিয়ে ছিলেন ডি মারিয়া। ফাইনালে আগের দিন ডি মারিয়া স্ত্রীকে লিখেছিলেন, ‘‘আমি বিশ্বচ্যাম্পিয়ন হতে যাচ্ছি। এখনই লিখে দিচ্ছি ফাইনালে গোল করবই।”

৪) এবার বিশ্বকাপের জঘন্যতম একাদশে জায়গা পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবারের বিশ্বকাপ মোটেই ভাল যায়নি রোনাল্ডোর। তাঁর নিজের পারফরম্যান্স থেকে শুরু করে কোচের সঙ্গে ঝামেলা, বারবার সমালোচনার মুখে পড়েছেন পর্তুগালের অধিনায়ক।

৫) ২০২২ সালটা ভুলে যেতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু পারছেন না। এত খারাপ বছর জীবনে কখনও আসেনি তাঁর। ব্যক্তিগত এবং ফুটবল জীবনে একের পর ঝড় বয়ে গিয়েছে। সব মিলিয়ে হতাশ পর্তুগালের ফুটবল অধিনায়ক। পরিস্থিতি কতটা কঠিন ছিল তা জানিয়েছেন রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ।

আরও পড়ুন:Breakfast news :. ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...