Wednesday, May 13, 2026

ফের চোখ রাঙাচ্ছে কোভিড! জেনে নিন নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন Bf.7-এর উপসর্গ-সতর্কতা

Date:

Share post:

ফের কোভিড (Covid) সংক্রমণের আশঙ্কা। ইতিমধ্যেই চিনে (China) মাথা চাড়া দিয়েছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট (Variant) ওমিক্রন বিএফ.৭ (Omicron bf.7)। ইতিমধ্যেই ওমিক্রন Bf.7-এর খোঁজ পাওয়া গিয়েছে গুজরাট (Gujarat) এবং ওড়িশাতেও (Odisha)। নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বুধবার (Wednesday) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) ডাকা বৈঠকে বলা হয় দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। তবে, নতুন প্রজাতির ভাইরাসের গতিপ্রকৃতির উপর বাড়তি নজর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোভিডের সাধারণ উপসর্গগুলির (Symptom) সঙ্গে এর বিশেষ কোনো পার্থক্য নেই। জেনে নিন নতুন ভ্যারিয়েন্টের উপসর্গগুলি –

• জ্বর
• সর্দিকাশি
• শ্বাসযন্ত্রের সংক্রমণ
• নাক দিয়ে জল পড়া
• শারীরিক ক্লান্তি
• গলাব্যথা
• মাথাব্যথা
• পেট ব্যথা
• শরীরের বিভিন্ন অংশে ব্যথা
• গ্যাস্ট্রোইনটেস্টাইনাল উপসর্গ, যেমন বমি ও ডায়েরিয়া

গবেষণায় বলা হচ্ছে, নতুন ভাইরাসে আক্রান্ত ব্যক্তির থেকে আক্রান্ত হতে পারেন একসঙ্গে ১০-১৮ জন। তাই নিতে হবে বাড়তি কিছু সতর্কতা।

 ফের মাস্ক পরার অভ্যাস শুরু করুন
 পুনরায় স্যানিটাইজার ব্যবহার শুরু করুন
 ভিড় মেট্রো, বাস, ট্রামে মাস্ক পরুন
 ভিড় রাস্তা এড়িয়ে চলুন
 টিকা নেওয়া না থাকলে, অবশ্যই তা নিয়ে নিন
 বয়স্ক এবং ছোটো সদস্যদের প্রতি নজর দিন
 কোমর্বিটি থাকলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন

 

 

 

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...