Wednesday, April 29, 2026

এমবাপেকে নিয়ে মার্টিনেজের ব‍্যবহারে ক্ষুব্ধ ফ্রান্স ফুটবল ফেডারেশন

Date:

Share post:

আর্জেন্তাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বিরুদ্ধে অভিযোগ জানাল ফ্রান্স ফুটবল ফেডারেশন। গত রবিবার ২০২২ কাতার বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয় আর্জেন্তিনা। ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে টাইব্রেকারে জেতে লিওনেল মেসির দল। ফাইনালে দুরন্ত খেলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। হ‍্যাটট্রিক করেন তিনি তবুও জয় মুখ দেখেনি ফরাসিরা। এরপর থেকেই এমবাপেকে বিদ্রুপ করতে থাকেন মার্টিনেজ। আর সেই কারণে আর্জেন্তিনার ফুটবল ফেডারেশনে এদিন কিলিয়ান এমবাপেকে নিয়ে মার্টিনেজের রুচিহীন ভাবে রসিকতার অভিযোগ আনল ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন।

ফ্রান্সের ফুটবল সংস্থার সভাপতি এদিন আর্জেন্তিনার ফুটবল সংস্থার সভাপতিকে চিঠি দিয়ে লেখেন, “মার্টিনেজ সমস্ত সীমা অতিক্রম করেছেন। মার্টিনেজের আচরণ আমাদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। বিশ্বকাপ একটা প্রতিযোগিতা। জয়-পরাজয় থাকবেই। ওর এই আচরণ বোধগম্য হচ্ছে না। মার্টিনেজেরর আচরণ সব সীমা অতিক্রম করেছে।”

বিশ্বকাপ জয়ের পর থেকেই এমবাপেকে নিয়ে বিদ্রুপ করে চলেছেন মার্টিনেজ। আর্জেন্তিনায় ফিরে বিজয় উৎসবের সময়ও মার্টিনেজের হাতে ছিল একটি পুতুল। পুতুলের মুখে এমবাপের মুখের ছবি কেটে বসিয়ে দিয়েছিলেন মার্টিনেজ। তাঁর এই আচরণ অত্যন্ত অপমানজনক মনে হয়েছে ফ্রান্সের ফুটবল সংস্থার।

 

Related articles

সাত সকালেই চেতলায় বুথ পরিদর্শন, কমিশনের বিরুদ্ধে সরব মমতা

দ্বিতীয় দফায় ভোটে ফোকাসে হাইভোল্টেজ ভবানীপুর। ভোটের সকালেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়লেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী তথা তৃণমূল সুপ্রিমো...

কড়া নিরাপত্তার আবহেই শুরু দ্বিতীয় দফার ভোটগ্রহণ, তৎপর কমিশন

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ৮টি নির্বাচনী(Election) জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ শুরু হল। দ্বিতীয়  দফায় অন্তর্ভুক্ত নদীয়া,...

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...