Thursday, February 26, 2026

বড় সাফল্য রাজ্যের, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণদানের অঙ্ক ছাড়াল হাজার কোটি

Date:

Share post:

অভাবনীয় সাফল্য পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রকল্প। ইতিমধ্যেেই এই প্রকল্পের ঋণদানের পরিমাণ ১০০০ কোটি টাকা ছাপিয়ে গিয়েছে। সূত্রের খবর, জানুয়ারির মাঝামাঝিই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণপ্রাপকের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে যাবে।

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে তৃণমূল কংগ্রেসের ইস্তেহারে রাজ্যের পড়ুয়াদের জন্য বিশেষ ঋণের ব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হয়। নির্বাচনে জয়ের পরই পড়ুয়াদের জন্য ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রকল্প চালু করে দেন মুখ্যমন্ত্রী। সরকারি তথ্য অনুযায়ী, এই প্রকল্প চালু হওয়ার পর থেকে গত আটমাসে এক হাজার ১০৫ কোটি টাকার ঋণ অনুমোদন হয়ে গিয়েছে। এই প্রকল্পে এখনও পর্যন্ত ৩৭ হাজার পড়ুয়া ঋণ পেয়েছেন। নবান্ন সূত্রে খবর, চলতি মাসেই আরও ২১ হাজার পড়ুয়া ঋণ পেতে চলেছেন। স্টু়েডেন্ট ক্রেডিট কার্ড থাকলে উচ্চ শিক্ষার জন্য ২ লাখ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পান পড়ুয়ারা। এই ঋণের গ্যারেন্টার রাজ্য সরকার নিজেই ।এছাড়া সুদের একটা বড় অংশ দেয় রাজ্য সরকার। ফলে অনেক কম সুদে ঋণ পাচ্ছেন পড়ুয়ারা।

আরও পড়ুন- রাজ্যের স্বার্থে দিল্লিতে একাই দরবার করবে তৃণমূল! শুভেন্দুর ‘ডিগবাজিতে’ পাল্টা শোভনদেব

spot_img

Related articles

পাওয়ার অফ হলেও থামবে না মেট্রোর চাকা! দক্ষিণেশ্বর-টালিগঞ্জ রুটে চালু নয়া সিস্টেম

মেট্রোরেলের (Kolkata Metro) সফর করতে করতে আচমকা বিদ্যুৎ চলে গেলে দীর্ঘক্ষণ টানেলে আটকে থাকতে হয় যাত্রীদের। অনেকে অসুস্থ...

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...