Thursday, May 14, 2026

বাংলায় উধাও হলেও ডিসেম্বরের শেষে উত্তর ভারতে দাপিয়ে ব্যাটিং শীতের

Date:

Share post:

ডিসেম্বরের শেষে উৎসবের মরশুমে কলকাতায় যখন উধাও ঠান্ডা, সেই সময় গোটা উত্তর ভারত জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে শৈতপ্রবাহ। উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিদিন পারদ পতনের জেরে শীতে (Winter) জবুথবু মানুষ। আবহাওয়া দফতরের খবর অনুসারে, আজ সোমবার দিল্লি এনসিআর –এর কিছু সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজস্থান, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশেও ৫ থেকে ৭ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করেছে সর্বনিম্ন তাপমাত্রা। রাজস্থানের চুরুতে রেকর্ড শূন্য ডিগ্রিতে নেমে যায় পারদ।

অন্যদিকে, সর্বাধিক তাপমাত্রা ১৬ ডিগ্রি অতিক্রম করতে পারেনি। বিহারেও শৈত্যপ্রবাহের (Winter) জেরে বছরের শেষ অবধি সমস্ত স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। এমনকী আগামী কয়েকদিনে সামান্য তাপমাত্রা বাড়লেও, শীতের দাপট বহাল থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে পাঞ্জাব থেকে দিল্লি, রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, সর্বত্রই দুশ্চিন্তা বাড়িয়েছে কুয়াশা। বেলা ১০টা এমনকি কোনও কোনও অঞ্চলে ১১টা অবধিও কুয়াশাচ্ছন্ন থাকছে এলাকা।

আরও পড়ুন-বিহারে জমি বিবাদের জেরে ৫ মহিলাকে গুলি! গ্রেফতার অভিযুক্ত

যার জেরে বাড়ছে পথ দুর্ঘটনার সংখ্যা। আগামী কয়েকদিনও উত্তর ভারতে এমনই কুয়াশার প্রকোপ থাকবে বলে খবর আবহাওয়া দপ্তর সূত্রে। অন্যদিকে কলকাতায় আজ আরও কিছুটা বাড়ে তাপমাত্রা। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...