Monday, April 27, 2026

রশিদ খানের গাড়ি চালকের “হেনস্তা”র ঘটনায় বিভাগীয় তদন্তের পর পুলিশকে ক্লিনচিট

Date:

Share post:

সম্প্রতি পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনেছিলেন সঙ্গীতশিল্পী রশিদ খানের পরিবার। অভিযোগ পাওয়ার পরই শুরু হয় বিভাগীয় তদন্ত। জয়েন্ট সিপি (মর্ডানাইজেশন ) ও ডিসি ইডির করা বিভাগীয় তদন্তের রিপোর্ট এবার সামনে এলো। যেখানে পুলিশকে স্পষ্টতই ক্লিনচিট দেওয়া হয়েছে।

পুলিশের বিরুদ্ধে রশিদ খানের পরিবারের অভিযোগ ছিল, গভীর রাতে তাঁদের এক পরিচিত সঙ্গীতশিল্পীকে বিমানবন্দরে পৌঁছে দিতে গিয়েছিল তাঁদেরই গাড়ি। বিমানবন্দরে যাওয়ার পথে বেলেঘাটা ট্র্যাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা হঠাৎই গাড়ির পথ আটকায়। গাড়ির চালক ও দেহরক্ষীর কাছ থেকে ঘুষ চাওয়া হয়। ঘটনার প্রতিবাদ করতেই দুর্ব্যবহারও করা হয় পুলিশের তরফে। পরে অবশ্য চালক ও গাড়িকে ছেড়ে দেওয়া হয়।

শিল্পীর পরিবারের তরফ থেকে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনকে ফোন করে ঘটনাটি জানানো হয়। জয়েন্ট সিপি (মর্ডানাইজেশন ) ও ডিসি ইডি নেতৃত্বে শুরু হয় বিভাগীয় তদন্ত। জানা যাচ্ছে, ভিডিও ক্লিপের পাশাপাশি অডিও ক্লিপের মতো ডিজিটাল এভিডেন্সও খতিয়ে দেওয়া হয়। তারপরই এই ঘটনায় পুলিশকে ক্লিনচিট দেওয়া হয়।

পুলিশের বিরুদ্ধে আনা রশিদ খানের স্ত্রীর অভিযোগের কোনও সত্যতা পাওয়া যায়নি বিভাগীয় তদন্তে। বরং তদন্তের সময় যে অডিও ক্লিপটি হাতে এসেছে, সেখানে রশিদ খানের স্ত্রী এবং পরিবারের মহিলা সদস্যদের বলতে শোনা যায়, বেশি সংখ্যায় মহিলা রাতে থানায় গেলে পুলিশ বিপাকে পড়বে, কারণ ওই সময় থানায় মহিলা পুলিশ কম থাকে। তবে মিথ্যা অভিযোগের জন্য পুলিশ রশিদ খানের স্ত্রী, গাড়িচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পাল্টা কোনও আইনি ব্যবস্থা গ্রহণ করে কি না, এখন সেটাই দেখার।

Related articles

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...