Sunday, May 17, 2026

SSC চাকরি বাতিলের মুখে এবার ৩ হাজার ৯২৫ জন শিক্ষক

Date:

Share post:

বছর শেষে ফের চাকরি বাতিলের (Job Cancellation) মুখে পড়তে চলেছেন প্রায় ৩ হাজার ৯২৫ জন শিক্ষক। নিয়োগ সংক্রান্ত দুর্নীতি (SSC Recruitment Scam) নিয়ে বাংলা জুড়ে একাধিক অভিযোগ উঠেছে। আদালতে নির্দেশে এই ঘটনার তদন্ত করছে সিবিআই (CBI)। এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ করল বাগ কমিটি (Bug Committee) । আর সেখানেই নাম উঠে এসেছে ৩ হাজার ৯২৫ জন শিক্ষকের যাঁরা দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। এবার তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে আদালত (Calcutta High Court) বলে সূত্র মারফত জানা যায়।

রাজ্যজুড়ে বিরোধীরা সরব শিক্ষক নিয়োগ দুর্নীতি বিতর্কে। এর আগেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একাধিকবার চাকরি বাতিলের হুঁশিয়ারি দিয়েছিলেন। বছর শেষেও সেই একই ছবি ধরা পড়ল। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার বাগ কমিটির তরফ থেকে আদালতে যে রিপোর্ট পেশ করা হল তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে দাবি করা হয়েছে ৩ হাজার ৯২৫ জনের নিয়োগ নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। এর মধ্যে নবম, দশম ,একাদশ দ্বাদশ প্রতিটি শ্রেণীর শিক্ষকই রয়েছেন । তবে এই তালিকার মধ্যে ৬৫১ জনেরও বেশি শিক্ষক রয়েছেন যাঁদের ইন্টারভিউ বা মেরিট লিস্ট কোনটাতেই নাম নেই। অথচ দিনের পর দিন তারা সরকারি চাকরি করছেন বলে অভিযোগ। জানুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এই মামলায় কড়া পদক্ষেপ করতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বলে মনে করা হচ্ছে। কিন্তু যাঁদের বিরুদ্ধে এই রিপোর্ট জমা পড়েছে তাঁরা আদৌ আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ পাবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে।

 

Related articles

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...