Thursday, May 14, 2026

প্রাথমিকে চাকরি হারানো আরও ৮৮ শিক্ষকের হলফনামা পেশ হাইকোর্টে

Date:

Share post:

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মতো আরও ৮৮ জন চাকরি হারানো প্রাথমিক শিক্ষক কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) হলফনামা জমা দিলেন ৷ এর আগে ৫৪ জন হলফনামা জমা দিয়েছিলেন ৷ তাঁদের মধ্যে ৫৩ জনের চাকরি বাতিল করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) ৷ আগামী সপ্তাহে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁদের আবেদন শুনবেন।

প্রাথমিকে বেআইনি ভাবে চাকরি পাওয়ার অভিযোগে ওঠার পর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ২৬৮ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে। এই ২৬৮ জনের আবেদন হাই কোর্টকে শুনতে বলেছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ ছিল, হাই কোর্টে চাকরির বৈধতার প্রমাণ দিতে হবে এই ২৬৮ জনকে। সব দেখে শুনে হাইকোর্ট সম্মতি দিলে তবেই বহাল থাকবে চাকরি।

বেআইনি ভাবে চাকরি পেয়েছেন অভিযোগ রয়েছে, এমন অনেকে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে হলফনামা জমা দেননি। চাকরি বাতিল হওয়া ২৬৮ জনের মধ্যে ১২৬ জন শিক্ষক হাই কোর্টের দ্বারস্থ হননি।

 

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...