Friday, May 15, 2026

ছিল পাকস্থলিতে সংক্রমণ, ৩ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন নির্মলা

Date:

Share post:

অসুস্থতার জন্য গত সোমবার দিল্লির এইমস(AIIMS) হাসপাতালে ভর্তি হয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ(Nirmala Sitaraman)। ৩ দিন হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে বৃহস্পতিবার ছাড়া পেলেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পাকস্থলীতে সংক্রমণের চিকিৎসায় হাসপাতালে ভরতি হতে হয়েছেন ৬৩ বছর বয়সী নির্মলা। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

উল্লেখ্য, শনিবার চেন্নাইয়ে ডক্টর এমজিআর মেডিক্যাল ইউনিভার্সিটির ৩৫ তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নির্মলা। গত রবিবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে তাঁকে শ্রদ্ধাও জানান তিনি। তার পর সোমবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। বেলা ১২টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। নির্মলা শারীরিক অবস্থা নিয়ে হাসপাতালের তরফে জানানো হয়েছে, আপাতত আশঙ্কার কিছু নেই। তিনি এখন স্থিতিশীল। তাঁর চিকিৎসা চলছে।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...