Wednesday, June 3, 2026

আহত পন্থকে উদ্ধার না করে টাকার ব্যাগ নিয়ে চম্পট প্রত্যক্ষদর্শীর ! মানছে না পুলিশ

Date:

Share post:

বর্ষশেষে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Panth)। অভিযোগ,  আহত অবস্থায় ঋষভ পন্থ যখন গাড়ির ভিতরে আটকে ছিলেন, তখন তাঁকে উদ্ধার না করে গাড়ির ভিতরে রাখা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান প্রত্যক্ষদর্শী কয়েকজন।যদিও পুলিশ সেই অভিযোগ মানতে চায়নি।

শুক্রবার ভোরে উত্তরাখণ্ড  থেকে রুরকির বাড়ি ফিরছিলেন পন্থ। আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। এরপরই গাড়িতে আগুন লেগে যায়। তবে তার আগেই ঘটনাস্থলে উপস্থিত লোকজনেরা গাড়ি থেকে উদ্ধার করেন ঋষভ পন্থকে। আহত অবস্থায় উদ্ধার করে রুরকির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

শনিবার উত্তরাখণ্ড পুলিশের (Police) তরফে জানানো হয়, কোনও টাকাই চুরি যায়নি ঋষভ পন্থের। পুরো ঘটনাটাই গুজব।পুলিশ আরও জানিয়েছে, পুলিশের তরফে জানানো হয়েছে, মাঝরাতে গাড়ি নিয়ে বের হয়েছিলেন ঋষভ পন্থ। ভোরবেলায় তিনি যখন দিল্লি-দেরাদুন হাইওয়েতে পৌঁছন, সেই সময় হঠাৎ ডিভাইডারে ধাক্কা মারে মার্সিডিজ গাড়িটি। সঙ্গে সঙ্গে পাক খেয়ে উল্টে যায় গাড়িটি।

পুলিশের দাবি, ২৫ বছর বয়সী ওই ক্রিকেটার গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি এবং ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। উইন্ডশিল্ড ভেঙে বের করা হয় ঋষভ পন্থকে।

 

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...