Monday, May 25, 2026

অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, মৃ*ত ৪

Date:

Share post:

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে মৃ*ত্যু হল চারজনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশু-সহ তিনজন। সংঘর্ষের জেরে ভেঙে পড়ে একটি হেলিকপ্টার। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের মেন বিচ এলাকায়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনার পরই সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করে অস্ট্রেলিয়ার পরিবহন দফতর।

কেন এই ঘটনা ঘটল, তা নিয়ে বিস্তারিত তদন্তও শুরু করেছে স্থানীয় প্রশাসন।ঘটনাটি যেখানে ঘটেছে নতুন বছরের শুরুতে সেখানে পর্যটকদের ভিড় ছিল। এই এলাকায় সমুদ্রের উপরে হেলিকপ্টারে চড়া-পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ।স্থানীয় সময় বেলা দু’টো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, একটি হেলিকপ্টার নেমে আসছিল। একই সময়ে টেক অফ করছিল অন্য একটি হেলিকপ্টার। আকাশে উঠেই ধাক্কা লেগে যায় দুই হেলিকপ্টারের। সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে একটি কপ্টার।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চার জনের। দুই হেলিকপ্টার মিলিয়ে মোট নয় জন আহত হয়েছেন। দুই বালক-সহ এক মহিলার অবস্থা আশঙ্কাজনক।

সমুদ্র সৈকতে বালির মধ্যে দুর্ঘটনা ঘটায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। আপাতত সমুদ্রসৈকত সকলের জন্য বন্ধ রাখা হয়েছে। ব্রিসবেন ও ক্যানবেরার পরিবহন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ছয় সপ্তাহের মধ্যে এই ঘটনা নিয়ে প্রাথমিক রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্ঘটনাস্থল থেকে একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। যাতে দেখা যাচ্ছে সমুদ্রের ধারে বালির উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে হেলিকপ্টারের ধ্বংসস্তূপ। সমুদ্রে জড়ো হয়েছে অনেক জাহাজ। একটি হেলিকপ্টার সংঘর্ষের পরে কোনও রকমে মাটিতে নামতে পেরেছে। তবে অন্য কপ্টারটি ভেঙে চুরমার হয়ে গিয়েছে।

Related articles

আচমকা অভিষেকের ‘শান্তিনিকেতন’-এ পুলিশের টিম, নিয়ে গেল মনিটর!

কলকাতা পুরসভার নোটিশের মধ্যেই আবার আচমকা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি শান্তিনিকেতন-এ কলকাতা...

প্রশাসনিক সম্পর্ক মজবুত করতে আমলাদের নিয়ে সন্ধ্যায় নৈশভোজ মুখ্যমন্ত্রীর

রাজ্যের প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে নতুন উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)।...

চাকরিহারাদের জমায়েত: মুখ্যমন্ত্রীর জনতার দরবারে চাকরি চেয়ে ভিড়

সমাজের সব স্তরের সব ধরনের মানুষের সমস্যা শোনার জন্য মুখ্যমন্ত্রী পদে এসেই জনতার দরবার শুরু করেছেন শুভেন্দু অধিকারী।...

ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই লালগোলার হোল্ডিং সেন্টারে ৩ ‘অনুপ্রবেশকারী’

ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট- কয়েকদিন আগেই অনুপ্রবেশকারীদের তাড়াতে আগেই এই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই মর্ম দুই আগেই...