Thursday, May 14, 2026

Entertainment: শুরু হতে চলেছে তৃতীয় আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল !

Date:

Share post:

সিনেমা (Cinema) দেখার আনন্দ ফের উপভোগ করতে পারবেন চলচ্চিত্র প্রেমী মানুষেরা। এবার কলকাতার (Kolkata) বুকে আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের (International Kolkata short film festival) আয়োজন। এই বছর তৃতীয় বর্ষে পদার্পণ করল এই সিনে উৎসব। আগামী ১০ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল (IKSFF 2023)। বুধবার কলকাতার রোটারি সদনে (Rotary Sadan) তারই আনুষ্ঠানিক ঘোষণা করা হল।

IKSFF উপলক্ষে বিশ্বের ২০ টি দেশের ১৫০ টি স্বল্পদৈর্ঘ্য ছবির মধ্যে ৮০ টি ছবি অনলাইনে প্রদর্শিত হবে। Eventizer আয়োজিত তৃতীয় আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালির প্রতিযোগিতা বিভাগে ২৫ টি পুরস্কার দেওয়া হবে। এই বছর ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বরুন চন্দকে (Barun Chanda) লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে থাকছেন জালালুদ্দিন গাসিমভ, অর্ঘ্য কমল মিত্র, জয়া শীল, নবারুণ বোস, ঊষা দেশপান্ডে, মোহন দাস প্রমুখ। রোটারিসদনে IKSFF উপলক্ষ্যে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জয়া শীল, কিঞ্জল নন্দ, দেবাশীষ মন্ডল সহ অন্যান্যরা। আগামী ১৫ জানুয়ারি দুপুর দুটো থেকে রোটারি সদনে ফিজিক্যাল স্ক্রিনিং-এর মাধ্যমে এই উৎসবের সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হবে।

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...