Thursday, June 4, 2026

জমি বিবাদের জেরে কান টেনে ছিঁড়ে নিল প্রতিবেশী! দেগঙ্গার ঘটনার তদন্তে পুলিশ

Date:

Share post:

জমি বিবাদের জেরে তুলকালাম দেগঙ্গায়। পঞ্চাশ বছরের এক মহিলার দুল-সহ কান টেনে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে এমনই হিংসাত্মক ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চৌরাশি-শিমুলিয়া গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দেগঙ্গা থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে তারা।

আরও পড়ুনঃডেলিভারি বয়ের বাইকে ধাক্কা! টেনেহিঁচড়ে যুবককে নিয়ে গেল ‘ঘাতক’ গাড়ি!

চৌরাশি-শিমুলিয়া গ্রামের বাসিন্দা মানোয়ারা বিবি। তাঁর অভিযোগ, তাঁদের পৈতৃক সম্পত্তি দখল করতে চাইছেন প্রতিবেশী সফিকুল ইসলাম এবং তাঁর পরিবারের সদস্যেরা। তাঁর দাবি, বিষয়টি নিয়ে এর আগেও কয়েক বার অশান্তি হয়েছে। মানোয়ারার অভিযোগ, ‘‘বৃহস্পতিবার সকালে পুকুরে মাছের খাবার দিয়ে বাড়ি ফেরার সময় তাঁর উপর আচমকা হামলা চালায় সফিকুলের স্ত্রী তনুজা বিবি।’’ মানোয়ারার ছেলে হাসানুর জামানের দাবি, মাকে বাঁচাতে ছুটে গিয়েছিলেন তাঁরা দুই ভাই। কিন্তু তাঁদেরও এলোপাথাড়ি মারধর করা হয় বলে অভিযোগ।


মানোয়ারাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে প্রাথমিক ভাবে ভর্তি করানো হয়। পরে তাঁকে বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে। তাঁর দুই ছেলেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে হয়েছে। এই ঘটনায় প্রতিবেশী সফিকুলের বিরুদ্ধে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন হাসানুর। তিনি বলেন, ‘‘আমার বাবা জমি কিনেছে। তাই নিয়ে সমস্যা। এর আগে ওরা বাড়িতে এসে মারধর করার হুমকি দিয়েছে। আজ মাকে রাস্তায় ধরে কান ছিঁড়ে নিয়েছে। কান ঝুলছিল। আমরা থানায় অভিযোগ করেছি।’’ সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।

 

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...