Sunday, June 21, 2026

জল সংরক্ষণের দায় নেবে না কেন্দ্র! রাজ্যের মুখ্যসচিবদের সাফ জানালেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

জল সংরক্ষণ (Water Preservation) এবং জল সম্পদ সম্পর্কিত যাবতীয় দায় রাজ্যের (States) ঘাড়েই ঠেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ন্যাশনাল কনফারেন্স (National Conference)। আর সেই অনুষ্ঠানেই রাজ্যের মুখ্যসচিবদের নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। চলতি মাসের ৭ তারিখ অবধি এই বৈঠক চলবে। এদিন মোদি সাফ জানিয়ে দেন, সংবিধান অনুযায়ী জল সম্পর্কিত যে কোনও বিষয় রাজ্যের আওতায় পড়ে। তবে জল সংরক্ষণ ইস্যুতে দেশের লক্ষ্যপূরণে রাজ্যগুলির প্রচেষ্টা বা ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন নমো।

পাশাপাশি এদিন রাজ্যগুলিকে জল ব্যবহারের প্রস্তাব বুঝিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, স্থানীয় চাহিদা বুঝে সেই মতো ব্যবস্থা নিতে হবে। মোদি মনে করিয়ে দেন, রাজ্যগুলির একাধিক দফতর রয়েছে। সবার মধ্যে পরিকল্পনামাফিক লাগাতার যোগাযোগ ও আলোচনা প্রয়োজন। জল সংরক্ষণের কৃতিত্ব বা দায়িত্ব সরকারের একার নয়, প্রত্যেককেই সেই দায়িত্ব সমানভাবে পালন করতে হবে বলে এদিন মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে স্বচ্ছ ভারত মিশন (Swach Bharat Mission) প্রকল্পও। তিনি বলেন, স্বচ্ছ ভারত মিশনে অংশ নেওয়ার পরই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা এসেছে। একইভাবে জল সংরক্ষণের প্রচারের কাজে সাধারণ মানুষকে যুক্ত হতে হবে। সেকারণে জল সংরক্ষণ উৎসব পালন করারও প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী।

নীতি আয়োগের তরফে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রবীণ আধিকারিক মিলিয়ে মোট ২০০ প্রতিনিধি এই বৈঠকে উপস্থিত আছেন। বৈঠকগুলিতে জেলাগুলির সার্বিক উন্নয়ন, অর্থনীতি ও মডেল কেন্দ্রশাসিত অঞ্চল গঠন নিয়ে আলোচনা করা হবে।

Related articles

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...