Saturday, March 14, 2026

লাল-হলুদে নতুন বিদেশি, ওড়িশা ম‍্যাচে জয় চাইছেন স্টিফেন

Date:

Share post:

আগামিকাল আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি। শেষ ম‍্যাচে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আত্মবিশ্বাসী লাল-হলুদ ব্রিগেড। ১১ ম‍্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে অষ্টম স্থানে স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। সামনে ওড়িশা, ১২ ম‍্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে তারা। তাই শেষ ম‍্যাচে বিএফসিকে হারিয়ে আত্মবিশ্বাসী হলেও আত্মতুষ্টিতে যেতে নারাজ লাল-হলুদ কোচ।

এদিকে চলতি ট্রান্সফার উইন্ডোয় নতুন বিদেশি সই করানো নিয়ে গোপনীয়তা রেখে চলছে ইস্টবেঙ্গল। ক্লাবের তরফে সরকারি ঘোষণা না হলেও বৃহস্পতিবার শহরে চলে এলেন ব্রিটিশ উইঙ্গার জাক জার্ভিস। যিনি ফরোয়ার্ডেও খেলেন। জানা গিয়েছে, শহরে তাঁর মেডিক্যাল টেস্ট হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলেই তাঁর নাম সরকারিভাবে জানাবে ক্লাব।

বিদেশি সইয়ের তৎপরতার মধ্যেই শনিবারের ওড়িশা এফসি ম্যাচের প্রস্তুতি চলছে লাল-হলুদে।  বিদায়ী বছরের শেষে বেঙ্গালুরু এফসি-কে হারানোর আত্মবিশ্বাস নিয়েই নতুন বছরে প্রথম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। শনিবার ওড়িশার মাঠে ম্যাচ স্টিফেন কনস্ট্যান্টাইনের দলের। ম্যাচের আগে লাল-হলুদের সাহেব কোচের চিন্তা দলের চোট-আঘাত নিয়ে। দলের এক নম্বর গোলরক্ষক কমলজিৎ সিংকে সম্ভবত ওড়িশা ম্যাচেও পাওয়া যাবে না। অল্প চোট রয়েছে জডর্ন দোহার্টি-সহ আরও কয়েক জন ফুটবলারের।

স্টিফেন বললেন, ‘‘কমলজিতের চোট নিয়ে চিন্তা রয়েছে। আরও কয়েকজনের চোট রয়েছে। তবে সমস্যার মধ্যেই আমাদের সেরাটা দিতে হবে। ওড়িশা ভাল দল। লিগে ওরা প্রথম ছ’য়ে রয়েছে। আমাদের হাতে আর ন’টা ম্যাচ রয়েছে। বাকি ২৭ পয়েন্টের মধ্যে আমাদের আরও কিছু পয়েন্ট পেতে হবে। তাহলে সেরা ছ’টি দলের মধ্যে থাকতে পারব। প্রথম ছয়ে থাকাটাই আমাদের লক্ষ্য।’’

ট্রান্সফার উইন্ডোয় নতুন ক’জন ফুটবলারকে সই করাবে দল, তা নিয়ে কোনও মন্তব্য না করলেও ইস্টবেঙ্গল কোচ বললেন, ‘‘এমন খেলোয়াড় নিতে চাই যারা সাহায্য করতে পারবে দলকে।’’

আরও পড়ুন:বিয়ে না করেই সৌদিতে জর্জিনার সঙ্গে সহবাস রোনাল্ডোর, ফের বিতর্কে সিআরসেভেন

 

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...