Saturday, May 16, 2026

বিতর্ক-গুজব পিলারে জড়িয়ে বাংলাদেশ সরকারের উন্নয়নের ‘শ্রেষ্ঠ বিজ্ঞাপন’ পদ্মা সেতু

Date:

Share post:

জয়িতা মৌলিক, ঢাকা, বাংলাদেশ

পদ্মার ইলিশ হোক বা পদ্মা নদীর মাঝি, ভূপেন হাজারিকার গান কিংবা জলবণ্টন চুক্তির আলোচনা- পদ্মার সঙ্গে বাঙালির নানা সেন্টিমেন্ট জড়িয়ে। এবার সেই পদ্মার উপর ব্রিজ। বাংলাদেশের গর্ব। আর আগামী নির্বাচনে শাসকদলের শ্রেষ্ঠ বিজ্ঞাপন। তবে, বিতর্ক আর গুজব এই ব্রিজের পিছু ছাড়েনি।

৬.১৫ কিলোমিটার এই ব্রিজ চলে গিয়েছে পদ্মার বুক চিরে। মোট পিলারের সংখ্যা ৪২টি। তৈরি করেছে মূলত চিনা সংস্থা। গত বছর ২৫ জুন এটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিজে ওঠার মুখেই ডান দিকে রয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুরাল। ঘন কুয়াশার কারণে বছরের এই সময়টা পদ্মা সেতুর আশপাশের দৃশ্যমানতা অত্যন্ত কম তবে স্পষ্ট দেখা গিয়েছে নানাচোর আর সেই চরে গড়ে উঠেছে বসতবাড়ি, সেনা ছাউনি থেকে শুরু করে বাগান। পদ্মা সেতুতে মাঝারি গাড়ির জন্য টোল ফি তেরশো টাকা। আর বাসের জন্য ৫০০০ টাকা।

আগামী নির্বাচনের এটাকেই উন্নয়নের শ্রেষ্ঠ নির্দশন বলে তুলে ধরতে চায় আওয়ামিলিগ। তবে, এর সাথে জড়িয়ে আছে বিতর্ক। বিএনপি-সহ অন্যান্য বিরোধীদের মতে, এই ব্রিজের কাজের বরাত নিয়ে বিস্তর দুর্নীতি হয়েছে। হয়েছে স্বজনপোষণ। শাসকদলের ঘনিষ্ঠরাই কাজের সুযোগ পেয়েছেন। এমনকী, নেতা-নেত্রীদের আত্মীয়রাও আছে তালিকায়। আর সেটি ঘিরেই হয়েছে দুর্নীতি। প্রচুর টাকা নয়ছয় হয়েছে।

তবে, এই কথা মানতে নারাজ শাসকদল আওয়ামি লিগ। তাদের মতে, বাংলাদেশের মাইলস্টোন পদ্মা সেতু। বিরোধীরা উন্নয়নের পরিপন্থী বলেই এই ধরনের বিতর্ক ছড়াচ্ছে।

তবে, শুধু বিতর্কই যে জড়িয়ে আছে তা নয়, পদ্মা সেতু তৈরির সময় থেকেই রটেছে বিভিন্ন গুজব। হঠাৎ করে রটে এই সেতু নির্মাণ করতে নাকি শ্রমিকদের মাথা লাগবে। ফলে শ্রমিক অপহরণ করা হচ্ছে! এই ভুয়ো খবর ছড়িয়ে পড়ায়, বিভিন্ন জায়গায় অনেক ভবঘুরে মানুষকে চোরধরা সন্দেহে মারধর করা হয়েছে। পাশাপাশি, কাজের জন্য শ্রমিকও পেতে অসুবিধা হয় নির্মাণকারী সংস্থার। শেষ পর্যন্ত সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই ভুয়ো খবর ছড়ানো থেকে মানুষকে আটকানো হয়েছিল। তবের এইসব সত্ত্বেও গাড়ি চলাচলের রাস্তা, রেললাইন, গ্যাস পাইপ লাইন- সব নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে পদ্মা সেতু। ভাবটা এমন, “তার গায় লাগে না ধুলো (বিতর্ক)”।

আরও পড়ুন- কলকাতায় চাকরি, অথচ আবেদন করতে পারবেন না কোনও বাঙালি! ভাইরাল চাকরির বিজ্ঞাপন

 

 

Related articles

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...