Thursday, June 4, 2026

সাইবার হানার আশঙ্কা ! আমেরিকা জুড়ে বিপর্যস্ত বিমান পরিষেবা

Date:

Share post:

মার্কিন মুলুকে সাইবার হানার (Cyber Attack) আশঙ্কা! বুধবার বিকেল থেকেই বিপর্যস্ত বিমান পরিষেবা (Flight Service)। দেশ জুড়ে প্রায় ৪০০ টিরও বেশি বিমান আটকে রয়েছে বলে জানা যাচ্ছে। আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক (Domestic & International) মিলিয়ে মোট ৭৬০টি বিমান সকাল থেকে দেরিতে চলছিল বলে সূত্র মারফত জানা যাচ্ছে। একটা বা দুটো বিমান বন্দরে নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিমান দেরিতে ওঠানামার অভিযোগ করছিলেন যাত্রীরা। এরপরই দেশ জুড়ে বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় বড়সড় ত্রুটির খবর প্রকাশ্যে আসে।সুরক্ষার কথা মাথায় রেখে সব বিমানকে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়।

ঠিক কী কারণে বিমানের জরুরি অবতরণ ? গোয়েন্দাদের দাবি, সাইবার হানার কারণে এয়ার ট্রাফিক কন্ট্রোলের (Air Traffic Control) সঙ্গে বিমানের যোগাযোগ ব্যাহত হয়। এরপরেই দ্রুত অবতরণের নির্দেশ দেওয়া হয়। ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (Federal Aviation Administration) থেকে সমস্ত বিমানের পাইলট ও কর্মীদের প্রযুক্তিগত ত্রুটির বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। তবে বিমান পরিষেবা স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা চালান হচ্ছে বলে FAA সূত্রে খবর।

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...