Friday, June 26, 2026

প্রকাশ্যে জ*ঙ্গি যোগ! কর্ণাটকে NIA-এর জালে আরও ২ স*ন্ত্রাসী

Date:

Share post:

জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। বুধবার কর্ণাটকের (Karnataka) শিবমোগা (Shivamogga) থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ধৃত মজিন আব্দুল রহমান এবং নাদিম আহমেদ সরাসরি নাশকতামূলক কাজকর্মের সঙ্গে জড়িত ছিল। এর আগে কর্ণাটক থেকে ৪ সন্দেহভাজনকে গ্রেফতার করে এনআইএ আধিকারিকরা। তাদের জিজ্ঞাসাবাদ (Interrogates) করেই এই দুই কুখ্যাত জঙ্গির নাম উঠে আসে। তারপরই বুধবার দুজনকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত সন্দেহে গত বছরের সেপ্টেম্বর (September) মাসে কর্ণাটকের শিমোগা থেকে মাজ মুনির নামে এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়। তারপর থেকেই চলে কড়া নজরদারি। তদন্তকারীদের দাবি, কট্টরপন্থী মুনিরই দক্ষিণ কন্নড় জেলার বাসিন্দা মজিনকে প্রভাবিত করে। অন্যদিকে, মুনিরের সহযোগী সৈয়দ ইয়াসিনের হাত ধরেই ধৃত নাদিম জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিল বলে প্রাথমিক তদন্তে (Primary Investigation) জানতে পারে এনআইএ। এনআইএ-র বিবৃতি অনুযায়ী, এরা দুজন বিভিন্ন জায়গা ঘুরে দেখে, সেই সব জায়গায় নাশকতা এবং অগ্নিসংযোগ করার চেষ্টা করছিল। আসলে এগুলো ভারতে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধির জন্য এক বড় ষড়যন্ত্রের অংশ।

প্রাথমিকভাবে গত বছরের ১৯ সেপ্টেম্বর, কর্নাটকের শিবমোগা গ্রামীন থানায় নাশকতার অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। পরে ২০২২ সালের ৪ নভেম্বর এই মামলার তদন্তভার হাতে নেয় এনআইএ। গত সপ্তাহেই এই মামলার তদন্তে কর্নাটকের ৬ জায়গায় হানা দেয় এনআইএ। ওই সময়ও এই মামলার সঙ্গে জড়িত সন্দেহে রেশান তাজুদ্দিন শেখ এবং হুজেইর ফারহান বেগ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছিল এনআইএ।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...