Sunday, May 17, 2026

রামের নৌকায় বামের পাল! হুগলিতে বিজেপির বিক্ষোভে ফের ঝান্ডা হাতে সামিল সিপিএম

Date:

Share post:

ফের বিজেপির (BJP) মিছিলে (Rally) দেখা গেল সিপিএমের (CPIM) পতাকা (Flag)। এবারও ঘটনাস্থল হুগলি। বুধবার হুগলির সুগন্ধায় (Hoogly Sugandha) পঞ্চায়েত অফিসের (Panchayat Office) সামনে বিজেপির ডেপুটেশনে (BJP Deputation) দেখা গেল সিপিএমের লাল ঝাণ্ডা। বিজেপির মিছিলে কেন সিপিএমের পতাকা, তা নিয়ে বুধবার রাজনৈতিক মহলে শুরু জোর জল্পনা। বিজেপির দাবি, সিপিএম কর্মীরা বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু বিজেপির বিরুদ্ধে ‘নোংরা রাজনীতি’র অভিযোগ তুলেছে সিপিএম।

বুধবার আবাস যোজনা (Awas Yojna) এবং একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে সুগন্ধা পঞ্চায়েতে মিছিল করে স্মারকলিপি (Deputation) জমা দিতে যান বিজেপির নেতাকর্মীরা। সেই মিছিলে সিপিএমের পতাকা হাতে নিয়ে হাঁটতে দেখা যায় বেশ কয়েকজনকে। কিছুদিন আগেই হুগলির হারিট পঞ্চায়েতে বিজেপির বিজেপি কর্মীদের হাতে লাল পতাকা দেখা গিয়েছিল। আর এদিনও সেই একই চিত্র দেখা গেল হুগলিতে। সুগন্ধা পঞ্চায়েত অফিসের সামনে বিজেপি কর্মীদের ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচিতে দেখা মিলল লাল ঝান্ডা। এক সিপিএম সমর্থকের কথায়, ৩৫ বছর ধরে সিপিএম করেও কিছুই পাইনি। তাই বিজেপির মিছিলে এসেছি। কিন্তু হাতে কেন সিপিএমের পতাকা তার উত্তর তিনি দেননি।

এর আগেও হারিটে সিপিএম পতাকা নিয়ে বিজেপি মিছিল প্রসঙ্গে সিপিএমের অভিযোগ ছিল, এটা বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা। সিপিএম নেতাদের অভিযোগ, রাস্তা থেকে লাল ঝান্ডা নিয়ে বিজেপি মিছিল করেছে। সেখানে তাঁদের কোনও কর্মীই ছিলেন না। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিজেপি ও সিপিএমের আঁতাত প্রকাশ্যে চলে এসেছে। যতই তারা এই বিষয়টি অস্বীকার করুন না কেন নিজেদের হারানো জমি ফিরে পেতে সিপিএম যে বিজেপির হাত ধরেছে তা দিনের আলোর মতো পরিষ্কার। বুধবারের ঘটনা অন্তত সেটাই প্রমাণ করছে।

 

 

Related articles

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...