Thursday, June 4, 2026

ফের বিতর্ক: কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে BSF ক্যাম্পে আবাস যোজনার ফর্ম জমা!

Date:

Share post:

ফের বিতর্কে BJP-র মন্ত্রী। এবার BSF ক্যাম্পে আবাস যোজনার ফর্ম জমা নেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোড়েশ্বর পাতিলের (Kapil Moreshwar Patil) বিরুদ্ধে। এমনকী, বিএসএফ ক্যাম্পে বসে আবাস যোজনা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন তিনি। অভিযোগ, বৃহস্পতিবার, মালদহের ইংরেজবাজারের কেষ্টপুর বিএসএফ ক্যাম্পে যান কপিল। সেই ক্যাম্পে বসে তিনি আবাস যোজনার ফর্ম জমা নেন। এরপর কালিয়াচকের গোলাপগঞ্জ বিএসএফ ক্যাম্পেও যান তিনি। সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি। প্রশ্ন উঠছে, কীভাবে একজন কেন্দ্রীয় মন্ত্রী বিএসএফ ক্যাম্পে বসে আবাস যোজনার ফর্ম জমা নিচ্ছেন!

শাসকদলরে অভিযোগ, রাজনীতি করতে কেন্দ্রীয় মন্ত্রী মালদহে এসেছেন। যুক্তরাষ্ট্রীয় কাঠামো কে গুরুত্ব দিচ্ছেন না। ডিএম, বিডিওদের না ডেকে বিএসএফ ক্যাম্পে বসে আবাস যোজনার ফর্ম জমা নিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী- অভিযোগ রাজ্য তৃণমূলের (TMC) সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর। ফাঁদে পড়ে মন্ত্রী বলেন, আমি মানুষকে ডাকিনি।এলাকার মানুষ তাদের অভিযোগ জানাতে এসেছেন।


Related articles

কেরালমে ঢুকছে বর্ষা, বাংলায় কতদিনের অপেক্ষা জানালো আবহাওয়া দফতর

পূর্বাভাস মিলিয়ে দিয়ে অবশেষে ভারতে প্রাক বর্ষার বৃষ্টির প্রবেশ। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বৃহস্পতিবারই প্রবেশ করেছে কেরালমে (Keralam)। তার...

মেসি কাণ্ডে গ্রেফতারির আশঙ্কা, হাজিরা এড়িয়ে সময় চাইলেন অরূপ

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর দক্ষিণ থানায় তাঁকে তলব করা হয়েছিল...

‘নতুন করে NEET দেওয়ার সাহস নেই.’, ফের আত্মঘাতী ছাত্রী, কেন্দ্রকে নিশানা রাহুলের

নিট(NEET) প্রশ্নফাঁস কাণ্ডে এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। জানা গিয়েছে মৃত...

বিহারের হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৪

দিল্লির বেআইনি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের এক বেসরকারি(Bihar Hospital)  হাসপাতালে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার...