Friday, May 15, 2026

সাধারণতন্ত্র দিবসের আগে দিল্লিতে বড়সড় হামলার ছক বানচাল! অস্ত্র সহ গ্রেফতার ২

Date:

Share post:

সাধারণতন্ত্র দিবসে নাশকতার ছক বানচাল করল পুলিশ। দিল্লিতে অস্ত্র-সহ ২ ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করল। জানা গেছে, রাজধানীতে হামলার ছক কষেছিল ধৃতরা। তাদের ফোন থেকে হামলার পরিকল্পনার ‘ব্লু প্রিন্ট’ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:Bankura: বাঁকুড়ায় সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে কুচকাওয়াজে নজর কাড়ল সারদামনি মহিলা মহাবিদ্যাপীঠ



বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর-পূর্ব দিল্লির জহাঙ্গিরপুরীতে তল্লাশি অভিযান চালায় পুলিশের একটি দল। ওই অভিযানে ৩টি পিস্তল ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ধৃতদের ২ জনের নাম, নওশাদ ও জগজিৎ সিংহ। পুলিশ সূত্রে খবর, ৫৬ বছর বয়সি নওশাদ জহাঙ্গিরপুরীর বাসিন্দা। ওই প্রৌঢ় ২টি খুনের ঘটনায় অতীতে সাজা ভোগ করেছিল।সেই সঙ্গে বিস্ফোরকের কারবারে যুক্ত থাকার অভিযোগে ১০ বছরের সাজা ভোগ করেছে।
অন্যদিকে, ২৯ বছর বয়সী জগজিৎ উত্তরাখণ্ডে খুনের মামলায় প্যারোলে মুক্ত হয়েছিল। সূত্রের খবর, কানাডার খলিস্তানি জঙ্গি অর্শদীপ সিংহ গিলের সঙ্গে জগজিতের যোগসূত্র রয়েছে। গত সোমবার গিলকে জঙ্গি হিসাবে ঘোষণা করেছে সরকার।

 

Related articles

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...