Wednesday, May 13, 2026

হকি বিশ্বকাপের দ্বিতীয় ম‍্যাচে ইংল‍্যান্ডের কাছে আটকে গেল ভারত

Date:

Share post:

হকি বিশ্বকাপের প্রথম ম‍্যাচে স্পেনের বিরুদ্ধে দুরন্ত জয় পেলেও দ্বিতীয় ম‍্যাচে ইংল‍্যান্ডের কাছে আটকে গেল ভারত। এদিন বিশ্বকাপের দ্বিতীয় ম‍্যাচে ইংরেজদের সঙ্গে গোলশূন‍্য ড্র করল হরমনপ্রীত সিং-এর দল। অমীমাংসিত ভাবে ম্যাচ শেষ হওয়ায় নক আউট পর্ব নিশ্চিত করতে পারলেন না শ্রীজেশরা। বিশ্বকাপের পরবর্তী পর্বে যেতে হলে গ্রুপের শেষ ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে।

 

ম্যাচের প্রথম কোয়ার্টার থেকেই আক্রমণ শানাতে থাকে ইংল্যান্ড। গোল লক্ষ্য করে ম্যাচের প্রথম শট নিয়েছিল তারাই। হরমনপ্রীতের তৎপরতায় গোল হয়নি। এরপর থেকেই ম্যাচে ফেরে ভারত। খানিক পরে পেনাল্টি কর্নার পেলেও গোল হয়নি ভারতের। দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য ছন্দ ফিরে পায় হরমনপ্রীত সিং-এর দল। তবে বল দখলে এগিয়ে ছিল ইংল্যান্ডই। চাপের মুখে গোলের সহজ সুযোগ পেয়েও ব্যর্থ হন মনপ্রীত। অন্যদিকে ইংল্যান্ডের একটি গোল বাতিল হয়। তবে দ্বিতীয় কোয়ার্টারে গোল লক্ষ্য করে ভারত একাধিক আক্রমণ করে। কিন্তু শেষ পর্যন্ত গোল শূন্য ভাবেই হাফ টাইমে যায় দুই দল। ম‍্যাচের তৃতীয় কোয়ার্টারের শেষে একবার গোলের দাবি জানায় ভারত। কিন্তু গোল দেননি আম্পায়ার। চতুর্থ কোয়ার্টারেও গোল করার মরিয়া চেষ্টা চালায় দুই দল। কিন্তু প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে এগোতে পারেনি কেউই।


Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...