Wednesday, April 29, 2026

বিচারপতি মান্থার এজলাসের বাইরে বিক্ষোভ নিয়ে খোঁজ নিতে হাইকোর্টে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধি, মিছিল আইনজীবীদের

Date:

Share post:

বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে বিক্ষোভের বিষয়ে খোঁজখবর নিতে, হাইকোর্টে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তিন প্রতিনিধি। । অন্যদিকে রুল জারির বিরুদ্ধে সোমবার কালাদিবস পালনের ডাক দিয়েছে রাজ্যের বার কাউন্সিল। যদিও সেখানেও ধরা পড়েছে বিভাজন। কালাদিবসের পাল্টা বিক্ষোভ দেখাচ্ছে অল ইন্ডিয়া ল’ইয়ার্স ইউনিয়ন।

বিচরপতি মান্থা তাঁর এজলাস বয়কট নিয়ে যে ঘটনা ঘটেছে তা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আদালত অবমাননার রুল জারি করেছেন। যেটির শুনানির জন্য তিন সদস্যের একটি বিশেষ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। সেই বেঞ্চেই এই মামলার শুনানি হবে।

এর ফলে ইন্ডিয়ান বার কাউন্সিল ও পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের মধ্যে কার্যত দ্বৈরথ শুরু হয়েছে। সোমবার সকালে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে দেখা করsন। প্রতিবাদকারী আইনজীবীরা জানিয়েছেন, তাঁদের আন্দোলনের অধিকার আছে। আজ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কালা ব্যাচ পড়ে প্রতিবাদ জানাচ্ছেন ও কালাদিবস পালন করছেন তাঁরা। তবে আইনজীবীদের এই সিদ্ধান্ত নিয়ে রাজ্য বার কাউন্সিলের এগজিকিউটিভ কমিটির তিন সদস্যও প্রতিবাদ জানিয়েছেন। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সদস্যরা দাবি করেন, তাঁদের সঙ্গে ইন্ডিয়ান বার কাউন্সিলের  প্রতিনিধিদের আগে বৈঠক করতে হবে। কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছ থেকে সোমবার ওই বিষয়ে রিপোর্ট নেবেন ইন্ডিয়ান বার কাউন্সিলের সদস্যরা।

 

Related articles

দ্বিতীয়দফার ভোটে বৃষ্টি ধোয়া দক্ষিণবঙ্গ, ছাতা মাথায় বুথে বুথে লম্বা লাইন  

দ্বিতীয় দফার ভোটের সকালেই দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বুথের বাইরে ভোটারদের (Voter) দীর্ঘ লাইন। এদিকে সকাল থেকেই...

‘মা দুর্গার লড়াই’-এর পাশে রাজ-শুভশ্রী থেকে রচনা, ‘বাঘিনী’ মমতাকে কুর্নিশ মিমির

গণতন্ত্রের উৎসবে সামিল টলিউডের তারকারা। রাজ-শুভশ্রী থেকে রচনা দ্বিতীয় দফায় নিজেদের ভোট দিলেন তারকা সাংসদ থেকে তৃণমূলের সেলেব্রিটি...

ভোট পরিদর্শনে চেতলার পর চক্রবেড়িয়া, পর্যবেক্ষকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

দ্বিতীয় দফার ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। নিজের কেন্দ্রে সকাল থেকেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)।...

কমিশনের ‘অতি সক্রিয়তা’ সত্ত্বেও দিকে দিকে EVM বিভ্রাট! ভোগান্তিতে ভোটাররা 

বাংলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন(Election Commission)। কিন্তু দ্বিতীয় দফা ভোট গ্রহণ শুরু হতেই...