Saturday, May 16, 2026

ঘণ্টা খানেকেই শেষ জিজ্ঞাসাবাদ, অভিযোগ নিয়ে কী বললেন কুন্তল

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam)সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য বুধবার দুপুর ৩ টে নাগাদ নিজাম প্যালেসে (Nizam Palace)হাজিরা দেন হুগলি তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। তাঁর বিরুদ্ধে বেআইনি শিক্ষক নিয়োগের প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য কুন্তলকে ডেকে পাঠানো হয়েছিল। এক ঘণ্টা সেখানে থাকার পর বিকেলেই নিজাম থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন কুন্তল (Kuntal Ghosh)। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন ছুঁড়ে তিনি বলেন,”আমি যদি টাকা নিতাম, সিবিআই (CBI)কি এত সহজে আমাকে ছেড়ে দিত?”

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল অভিযোগ করে বলেন যে কুন্তল ঘোষ চাকরি দেওয়ার নামে প্রতারণা করে কোটি কোটি টাকা নিয়েছেন। কিন্তু শিক্ষা দফতরের সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও কী করে কুন্তল ঘোষের নাম জুড়ল এই ঘটনায় তা নিয়ে আলোচনা করতে শুরু করেছে রাজনৈতিক মহল। তাপস মণ্ডল (Tapas Mondal) প্রাথমিক দাবি ছিল, ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছেন কুন্তল। পরে তিনি বলেন ২৬০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে নিয়েছেন কুন্তল। এখানেই শেষ নয় এই সংক্রান্ত নথিও তাঁর কাছে রয়েছে বলে দাবি করেন।এর উত্তরে কুন্তল ঘোষ বলেন তাপস মণ্ডলের কথার কোনও গুরুত্ব তাঁর কাছে নেই। তিনি সিবিআই- এর ডাকে হাজির হয়েছিলেন এবং প্রয়োজনে ডাকলে আবার তিনি আসতে পারেন।

Related articles

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...