Friday, May 15, 2026

আজ আলিপুরদুয়ারে সভা মমতার

Date:

Share post:

আজ বৃহস্পতিবার আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের সুভাষিণী চা-বাগানের মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সরকারি অনুষ্ঠানে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, এই তিন জেলার প্রায় পঞ্চাশ হাজার উপভোক্তাকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেবেন তিনি। এ ছাড়াও এই তিন জেলায় বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। তার মধ্যে আলিপুরদুয়ারে প্রস্তাবিত আদালত ভবনের শিলান্যাস, জয়গাঁয় স্টেডিয়ামের উদ্বোধন অন্যতম। এই অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রায় পনেরো হাজার মানুষকে কম্বল বিতরণ করা হবে। এছাড়াও তোর্সা, মুজনাই ও ঢেকলাপাড়া চা-বাগানের ১১২৭টি শ্রমিক পরিবারের হাতে, তাঁর স্বপ্নের প্রকল্প চা-সুন্দরী আবাস যোজনার চাবি তুলে দেবার কথাও আছে মুখ্যমন্ত্রীর।


আরও পড়ুন:গুয়াহাটি থেকে গোটা উত্তর-পূর্ব চালাচ্ছেন একজন, মেঘালয়ে মমতার নিশানায় হিমন্ত বিশ্বশর্মা



বুধবার সকালে আলিপুরদুয়ারের হাসিমারা থেকে আকাশপথে মেঘালয় পৌঁছে, সেখানে একটি নির্বাচনী জনসভা সেরে ফের বিকেলে হাসিমারা পৌঁছন মুখ্যমন্ত্রী। হেলিপ্যাড থেকে সোজা চলে যান হাসিমারা গুরুদ্বারে। সেখানে অভিষেককে সঙ্গে নিয়ে প্রার্থনা সারেন তিনি। তারপর নিজেই সেখানকার প্রসাদ হালুয়া চেয়ে গ্রহণ করেন। তারপর মালঙ্গী লজে রওনা দেন। মুখ্যমন্ত্রীর সফরের খবর পেয়ে, বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর কল্পতরু রূপ দেখতে অধীর আগ্রহে তিন জেলার বাসিন্দারা। গত বুধবার হাসিমারায় পৌঁছে চা-শ্রমিকদের বাড়িতে গিয়ে তাঁদের খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...

‘রামায়ণ’ আবেগে আধ্যাত্মিক রণবীর! অযোধ্যায় জমি কিনলেন ঋষি-পুত্র

'অ্যানিমাল' রণবীর 'রাম' রূপে নিজেকে আবিষ্কার করতেই জীবনদর্শনে বদল আনলেন অভিনেতা! মদ্যপান থেকে মাংস ভক্ষণ ত্যাগের পর এবার...

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...