Saturday, April 4, 2026

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান করে কী বললেন শুভমন?

Date:

Share post:

বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান করেন শুভমন গিল। ২০৮ রান করেন তিনি। শুভমনের দুরন্ত ইনিংসে ভর করেই ৩৪৯ রান করে ভারতীয় দল। কিউইদের হারায় ১২ রানে। দ্বিশতরান করে উচ্ছসিত শুভমন। বললেন, দ্বিশতরান করার কোন পরিকল্পনা ছিল না।

ম‍্যাচ শেষে সেরার পুরস্কার হাতে নিয়ে শুভমন বলেন,”মাঠে নামার জন্যে আমি মুখিয়ে ছিলাম। যেটা করতে চেয়েছিলাম, সেটা করতে পেরেছি। চাইছিলাম আরও আগে থেকে আক্রমণ করতে। কিন্তু একদিকে একের পর এক উইকেট পড়ছিল। তাই সেটা সম্ভব হয়নি। বোলাররা ছন্দে থাকার সময় ওদের বিরুদ্ধে আক্রমণ করাটাই ভাল।নিয়মিত খুচরো রান নেওয়ার এবং বাউন্ডারি মারার চেষ্টা করে গিয়েছি।”

এখানেই না থেমে শুভমন আরও বলেন,” দু’শো করার কোনও পরিকল্পনা নিয়ে নামিনি। কিন্তু ৪৬তম এবং ৪৭তম ওভারে ওই ছয়গুলো মারার সময়ে মনে হল, দু’শো হলেও হতে পারে। তারপর দু’শোর করার দিকেই মন দিই। এমন নয় যে বিরাট খুশি হয়েছি। কিন্তু যখন আপনি যে শট খেলতে চান সেটাই মারতে পারেন, তখন খুব ভাল একটা অনুভূতি হয়। আলাদা তৃপ্তি হচ্ছে।”

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...